Jahirul Hasan
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সালাহর জার্সি নম্বর নিয়ে ভক্তদের মনে প্রশ্নের ঝড়


তুর্কি ক্লাব ট্রাবজোনস্পোর মোহাম্মদ সালাহর আনুষ্ঠানিক দলবদলের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে মিসরীয় ফরোয়ার্ডের গায়ে ছিল ক্লাবটির জার্সি। কিন্তু নতুন ক্লাবে তার জার্সিটির নম্বর সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের ঝড় তুলেছে।

লিভারপুলে গত ৯ মৌসুম ধরে অসংখ্য ব্যক্তিগত ও দলীয় অর্জনের সাক্ষী সালাহ। অ্যানফিল্ডে তাকে ১১ নম্বর জার্সিতেই সবসময় দেখা গেছে। আর জাতীয় দলে তিনি খেলছেন ১০ নম্বর জার্সিতে। কিন্তু ট্রাবজোনস্পোরে ভক্তদের সামনে তিনি হাজির হন ৬১ নম্বর জার্সি পরে!

অনেকেই প্রশ্ন তুলেছেন তার এই জার্সি নম্বর নিয়ে। তাহলে কি ট্রাবজোন শহরের ক্লাবটিতে ৬১ নম্বর জার্সি পরেই খেলবেন সালাহ! আসলে তিনি তার নতুন ক্লাবে এই জার্সিতে খেলবেন না।

আজ (বুধবার) ফ্রি ট্রান্সফারে সালাহর সঙ্গে চুক্তির খবর নিশ্চিত করেছে ট্রাবজোনস্পোর। কিন্তু যে জার্সি নম্বর নিয়ে প্রশ্ন উঠেছে, সেটি আসলে ট্রাবজোন শহরের ঐতিহাসিক তাৎপর্য বহন করে। তুর্কি নম্বর প্লেট ব্যবস্থায় এটি প্রদেশটির কোড নির্দেশ করে। 

বছরের পর বছর ধরে এই সংখ্যাটি শহরের পরিচয় ও স্বকীয়তার অন্যতম প্রধান প্রতীকে পরিণত হয়েছে। এটি দোকানের নামে ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখা যায়। ৬১ নম্বর লেখা ট্রাবজোনস্পোর জার্সিটি ক্লাবের ভক্তদের কাছে একটি বিশেষ স্থান অধিকার করে আছে।

সালাহ কোন জার্সিতে খেলবেন সেটি প্রকাশ করেছে তুর্কি সংবাদপত্র সাবাহ। জাতীয় দলে যে সংখ্যার জার্সি পরে খেলেন, সেই ১০ নম্বর জার্সি তিনি গায়ে দেবেন ট্রাবজোনস্পোরেও। একই প্রতিবেদনে বলা হয়েছে, সালাহর জন্য বিশেষ ১১ নম্বর জার্সি প্রিন্ট করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড ১০ নম্বর জার্সি চেয়েছেন। আলবেনিয়ান ট্রাবজোনস্পোর খেখলোয়াড় আর্নেস্ত মুচি মিসরীয় তারকার জন্য তার জার্সি নম্বরটি বিসর্জন দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কাউকে নিয়ে মাথা না ঘামানো একটি ব্যক্তিগত পছন্দ’, তৃষার রহস্

1

শহীদদের জন্য আপনারা কিছুই করেননি : ইশরাক হোসেন

2

তিন দশক পর আবারও বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি

3

প্রয়োজন হলে দিল্লি যাব, ককরোচদের আন্দোলনে যোগ দেব: মমতা

4

বীমার ৪৪ লাখের আশায় স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাড়ি চাপা দিলে

5

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, দেড় শতাধিক অভিবাসী উদ্ধার

6

সরকারের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজ

7

মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধ

8

রোনালদোকে নিয়ে গুজব

9

শতবর্ষের রেকর্ড ভাঙল দক্ষিণ কোরিয়ার তাপমাত্রা

10

দেশে আসেন দেখা হবে রাজপথে

11

ভয়াবহ দুর্ঘটনার শিকার মেঘলা মুক্তা, রয়েছেন আইসিইউতে

12

আদালত চত্বরে এনসিপির বহিষ্কৃত নেতা গাজী তানভীরের ওপর ডিম নিক

13

আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন

14

সালাহর জার্সি নম্বর নিয়ে ভক্তদের মনে প্রশ্নের ঝড়

15

গণভোটের রায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জামায়াত আমিরের

16

দুই পথে হাঁটেন তারা, তবুও তাদের রোজই দেখা হয়!

17

হরমুজ প্রণালি অবরুদ্ধ রাখতে স্পিড বোটেই ভরসা ইরানের

18

ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পর

19

ফাইনাল ম্যাচ শেষে হাতাহাতি, তদন্ত করবে ফিফা

20