Jahirul Hasan
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেইমারকে ‘নীচ প্রকৃতির’ বললেন ব্রাজিলিয়ান ক্লাব প্রেসিডেন্ট


বিশ্বকাপের পর নেইমারকে ঘিরে বিতর্কের ঢেউ থামছে না। অনুশীলন ছেড়ে পোকার টুর্নামেন্ট খেলতে যাওয়া, গোলের পর বিতর্কিত উদযাপন, নতুন করে প্রতিপক্ষ খেলোয়াড়দের উসকানি দিয়ে সমালোচিত হলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। মঙ্গলবার সান্তোসের বিপক্ষে ব্রাজিলিয়ান কাপ ম্যাচের পর নেইমারের তীব্র সমালোচনা করলেন রেমোর প্রেসিডেন্ট।

বিরতির পর মাঠে নামেন নেইমার। তারপর সতীর্থ রনিকে দিয়ে ম্যাচের একমাত্র গোল করান। সান্তোস ১-০ গোলের অগ্রগামিতায় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

বেলেমে ম্যাচ শেষে লকার রুমের উদ্দেশে যাওয়ার পথে বিশৃঙ্খলা তৈরি হয়। ভিডিওতে দেখা যায়, ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড রেমোর ম্যানেজমেন্ট ও স্টাফদের সামনে চিৎকার করে বলছেন, ‘এলিমিনেটেড, এলিমিনেটেড’। বিষয়টি ভালো চোখে দেখার কথা নয়, এনিয়ে কথা বলেছেন রেমো প্রেসিডেন্ট আন্তোনিও কার্লোস টেক্সেইরা।

নেইমারের অসম্মানজনক আচরণের সমালোচনা করেছেন ব্রাজিলিয়ান ক্লাবের প্রেসিডেন্ট। ও ফ্লুক্সো-কে তিনি বলেন, ‘এটা দারুণ অভিযাত্রা ছিল (রেমোর)। ওই নীচ প্রকৃতির নেইমার, যাকে বহু বাচ্চা ছেলেমেয়ে আদর্শ মানে। সে এখানে তার কাণ্ডকারখানা করে এখনও আমাদের বিদ্রূপ করতে ফিরে আসে। ওই লোকটার মতো একদল নীচ প্রকৃতির লোককে আদর্শ মানার জন্য আমরাই দায়ী।’

এর আগে রেমো ভক্তদের কাছ থেকে অপমানিত হন নেইমার। ওয়ার্মআপের সময় স্বাগতিক ভক্তরা দুয়ো দেয়। তারই প্রতিক্রিয়া জানিয়ে নেইমার ইনস্টাগ্রামে পোস্ট দেন, ‘বেলেম, ভালোবাসার জন্য তোমাদের ধন্যবাদ।’; সঙ্গে জুড়ে দেন হার্ট ও লাফিং ইমোজি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফুটবল এমন এক ভাষা যা শব্দ ছাড়াই কথা বলে’

1

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

2

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি ন

3

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

4

দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

5

হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্ম

6

অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ

7

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিট

8

মুদরিকের প্রত্যাবর্তনে চেলসিতে স্বস্তি

9

ক্যাম্পাসে সহিংসতা ও হয়রানি বন্ধে বেরোবি উপাচার্যের জিরো টল

10

সৌদি জাহাজে হামলার পর ইরানকে কঠোর বার্তা ট্রাম্পের

11

গণভোটের রায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জামায়াত আমিরের

12

দেশে আসেন দেখা হবে রাজপথে

13

ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বু

14

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাম

15

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সতর্কতা

16

ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি শিক্ষাঙ্গণগুলোতে চলতে পারে

17

সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী

18

এনআইডি সংশোধন : বছরে আবেদন প্রায় ১০ লাখ, পেন্ডিং দেড় লাখ

19

মেসি ছাড়াই দেশে ফিরছেন আর্জেন্টাইনরা

20