Jahirul Hasan
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন কালুর সুস্থতা কামনায় ভিপি বাদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দিন কালুর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় শরীয়তপুর শহরের কোর্ট এলাকায় শরীয়তপুর জেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি নাজমুল হক বাদলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দোয়া ও মিলাদ শেষে বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দিন কালুর আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির সকল নেতাকর্মীর মঙ্গল কামনা করা হয়।

এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এসময় নাজমুল হক (ভিপি বাদল) বলেন, সরদার একেএম নাসির উদ্দিন কালু দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে কাজ করে আসছেন। তারা তাঁর দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।

এসময় শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন ফকির, সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক  আরিফুজ্জামান মোল্লা, পৌরসভার বিএনপির সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, সাধারণ সম্পাদক শামসুল হক ঢালী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবির, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সেলিম রেজা, শৌলপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ ভাষানী, কোর্ট বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস সামাদ বেপারী, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম সরদার, ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব আলম খায়ের, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকতার হোসেন মাঝী, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম বেপারী, জেলা জাসাসের সাবেক সিনিয়র সহ-সভাপতি খোকন মোল্লা,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মাল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জেল মোল্লা, যুবদল নেতা শাহাদাত সরদার, রুবেল মোল্লা সহ
জেলা ও উপজলা এবং পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে শাহেদ শরীফ খান

1

আশঙ্কাজনকভাবে কমছে জন্মহার, বিশ্বজুড়ে রেকর্ড জনসংখ্যা হ্রাস

2

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্

3

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭

4

মাওয়া-ঢাকা মহাসড়কে বেপরোয়া গতিতে দুর্ঘটনা: ৮ মাস পর ঘাতক চাল

5

৯/১১ হামলার সঙ্গে ইরান যুদ্ধের যোগসূত্র টানলেন ট্রাম্প

6

এক মুহূর্তেই শেষ ১৩ প্রাণ, হিমাচলে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ল

7

অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

8

ফুলহামে অভিষেকের পর ৫ম স্তরের ক্লাবে ফারহান

9

জ্বালানি খাত: মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধিতে যুুক্তরা

10

বিশ্বকাপ শেষে জুভেন্টাসের নজরে দিবু মার্তিনেজ

11

ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্

12

হরমুজ প্রণালি অবরুদ্ধ রাখতে স্পিড বোটেই ভরসা ইরানের

13

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কাতারের আমিরের অভিনন্দন

14

উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র :

15

জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্

16

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

17

ম্যানচেস্টারের ফুটবলার বাংলাদেশের ক্যাম্পে

18

প্রশ্নফাঁস আন্দোলনে সুর বদলালেন সালমান খান, এবার বাড়ি ফেরার

19

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে প্রতিবেশীদের ইরানের ‘সতর্ক’ থাকার আহ

20