Jahirul Hasan
প্রকাশ : Oct 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলের নিঃশর্ত মুক্তি দাবি বিপিজেএফের

স্টাফ রিপোটার:

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ভয়েজ বিডি ২৪ ডটকমের সম্পাদক সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে তাঁর অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে এক বিবৃতিতে এ দাবি জানান বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহাবুব আলম বাবু ও সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিল দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। তাঁর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে গ্রেপ্তার করা স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

বিপিজেএফ নেতৃবৃন্দের দাবি, কোনো সাংবাদিক বা সাংবাদিক নেতাকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন কিংবা ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করে তাঁর পেশাগত ও নাগরিক অধিকার ক্ষুণ্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে জানানো হয়, বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তার করা হয়।

বিপিজেএফ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁর অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং স্বাধীন সাংবাদিকতার স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সংগঠনটি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বিবৃতিটি গণমাধ্যমে পাঠান বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এসএম রেজাউল করিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন

1

বাংলাদেশে খেলতে পেরে খুশি মালয়েশিয়া কোচ হোয়াটমোর

2

যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিই

3

কোকিল নয়, সারাবছর সুর ছড়ানো পাখি সাবিনা ইয়াসমিন : কনকচাঁপা

4

এনআইডি সংশোধন : বছরে আবেদন প্রায় ১০ লাখ, পেন্ডিং দেড় লাখ

5

এশিয়ান গেমসে অব্যবস্থাপনা, দুঃখ প্রকাশ নাগোয়া মেয়রের

6

ডোনাল্ড ট্রাম্পের স‌ঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মতবিনি

7

ভেদরগঞ্জ মহাসড়ক এখন মরণফাঁদ

8

হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’

9

ভাইরাল সংস্কৃতি, বিশ্ববিদ্যালয় এবং সময়ের সংকট: প্রভাষক, মহ

10

কৌতুকের সুরে ব্রাজিলের একাদশ ফাঁস করে দিলেন আনচেলত্তি

11

ভারতের অরুণাচলে আকস্মিক বন্যায় ৫ সেনা নিখোঁজ

12

ট্রান্সগার্ড গ্রুপের হেড অব অনবোর্ডিংয়ের সঙ্গে কনসাল জেনারে

13

বাবা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না তুমি চলে গেছ : মেসি

14

বরগুনায় সাংবাদিককে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার;

15

হামের দ্বিতীয় দফার বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে ২৫ সেপ্ট

16

সালাহকে পেতে তুর্কি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব

17

ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা

18

বিশ্বমঞ্চে আজ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বাংলাদেশ

19

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

20