Jahirul Hasan
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিপিজেএফ বর্ষসেরা ‘শ্রেষ্ঠ সংগঠক’ সম্মাননা পেলেন সাংবাদিক হাফিজ উদ্দিন

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) আয়োজিত আনন্দ ভ্রমণ-২০২৬ পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজনে বর্ষসেরা ‘শ্রেষ্ঠ সংগঠক’ হিসেবে সম্মাননা পদক পেয়েছেন বিপিজেএফ ঢাকা মহানগর শাখার প্রধান সমন্বয়ক মোঃ হাফিজ উদ্দিন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিপিজেএফের সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারণ সম্পাদক মোঃ রোমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে কক্সবাজারের ওস্তাদ জাহাঙ্গীর আলম রিসোর্টের অডিটোরিয়ামে আয়োজিত জমকালো অনুষ্ঠানে হাফিজ উদ্দিনের হাতে ‘শ্রেষ্ঠ সংগঠক’ সম্মাননা পদক তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে অবদানের স্বীকৃতি হিসেবে মোট ৭ জন গুণী সাংবাদিককে সম্মাননা পদক প্রদান করে বিপিজেএফ।

সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে হাফিজ উদ্দিন বলেন, “বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কর্তৃক আয়োজিত আনন্দ ভ্রমণ-২০২৬ পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজনে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা পদক গ্রহণ করছি। এ সম্মাননা আমার জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও অনুপ্রেরণার।”

তিনি আরও বলেন, “বিপিজেএফের একটি বৃহৎ আয়োজন সফল করতে যারা পাশে ছিলেন, সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই সম্মাননা আমার একার নয়; এটি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, ভালোবাসা ও দায়িত্ববোধের স্বীকৃতি। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি, প্রযোজক, পরিচালক ও অভিনেতা ওস্তাদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও চিত্রনায়িকা রাকা আলম।

প্রধান বক্তা ছিলেন বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল)। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রোমান আকন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিজেএফ ঢাকা মহানগর শাখার প্রধান সমন্বয়ক ও আনন্দ ভ্রমণ উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ হাফিজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও আনন্দ ভ্রমণ উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম।

এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং বিপিজেএফের কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাফিজ উদ্দিন বলেন, এই সম্মাননা তাকে ভবিষ্যতে সাংবাদিকতা, সাংবাদিক সংগঠন ও সামাজিক কর্মকাণ্ডে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইর

1

ইতিহাস গড়ার স্বপ্নে অস্কার দৌড়ে ‘মেরা লিয়ারি’

2

জাজিরায় মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের কঠোর সতর্কবার্তা

3

‘নানা পাটেকার হয়তো জীবিত আছেন, বিদেশে আত্মগোপন করে থাকতে পার

4

বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ ক

5

ঢাকার চারপাশে নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে নির্দেশ প্

6

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

7

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বেড়েছে ভোজিনিয়ার

8

গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্

9

বিশ্বমঞ্চে আজ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বাংলাদেশ

10

ইতালির কোচ হচ্ছেন গার্দিওলা!

11

হুথিদের হামলা রুখে দিয়ে বিশাল পাল্টা হামলা ইয়েমেনি সরকারি বা

12

৬৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, কড়া জবাব নীনা গুপ্তার

13

‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টাইন তারকা, ভবিষ্যত নিয়

14

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অলি আহমেদের অভিনন্দন

15

রাফিনিয়াকে প্রশংসায় ভাসালেন হান্সি ফ্লিক

16

নানা পাটেকরের মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তে যা এলো

17

দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে শরীয়তপুরে শ্রমিক দল

18

আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আম

19

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

20