Jahirul Hasan
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদিতে সাগরে বিকল নৌকা থেকে ২ বাংলাদেশি উদ্ধার

সৌদি আরবের মক্কা অঞ্চলের রাবিগ উপকূলে সাগরে নৌকা বিকল হয়ে আটকে পড়া দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। উদ্ধারকারী দল তাদের প্রয়োজনীয় সহায়তাও দিয়েছে।

সৌদি গেজেটের বুধবারের (৯ সেপ্টেম্বর) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সীমান্তরক্ষী বাহিনীর অনুসন্ধান ও উদ্ধারকারী দল সাগরে অভিযান চালিয়ে ওই দুই বাংলাদেশিকে উদ্ধার করে। তাদের নৌকাটি সমুদ্রে বিকল হয়ে পড়েছিল বলে জানানো হয়েছে।

এ ঘটনায় সাগরে চলাচলকারী সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিদপ্তর। বিশেষ করে সমুদ্রে যাত্রা শুরুর আগে নৌযানটি চলাচলের উপযোগী কি না, তা পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি পরিস্থিতিতে মক্কা, মদিনা ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদের ৯১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সৌদি আরবের অন্যান্য অঞ্চলের জন্য জরুরি নম্বর ৯৯৪-এ কল করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: সৌদি গেজেট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়োজন হলে দিল্লি যাব, ককরোচদের আন্দোলনে যোগ দেব: মমতা

1

বেনফিকাকে টপকে পর্তুগালের সবচেয়ে সফল ক্লাব পোর্তো

2

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমি

3

প্রতিশ্রুতি ভঙ্গ, জনমত উপেক্ষা করে সংসদে বিল পাস করছে সরকার

4

পরিচ্ছন্ন-সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প

5

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌ

6

তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের সাক্

7

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরলেন সোনাক্ষী! কার কাছে চাই

8

এমন ভুল না করলেও পারতাম— অতীত নিয়ে শাকিব খান

9

বাবা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না তুমি চলে গেছ : মেসি

10

দুই তলাবিশিষ্ট ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র বানিয়েছে উ. কোরিয়

11

৭ অক্টোবরের হামলা: আমিরাতের প্রেসিডেন্টের সতর্কবার্তা ‘এড়িয়ে

12

রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্র

13

আসামে বন্যায় মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় দুই লাখ

14

ডাকসুর সাহিত্য পত্রিকা ‘আভাস’ এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন

15

পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম

16

হামজার সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তি করল বার্সেলোনা

17

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ইরানে

18

রোনালদোর চ্যাম্পিয়নস লিগের রেকর্ড ভাঙতে পারেন যারা

19

যারা লেখে ‘ওয়াইড বলে বোল্ড হয়’, তাদের কোচিংয়ে না আসাই ভালো:

20