Jahirul Hasan
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ নারী দলের নতুন প্রধান কোচ হচ্ছেন ডেভিড হেম্প!

আরেকটি এশিয়া কাপ এবং ঘুরে ফিরে সেই একই ব্যর্থতার গল্প। বাংলাদেশ নারী দলের জন্য এই ছকটা যেন চিরায়ত হয়ে গিয়েছে। এবারের আসরে প্রায় প্রতি ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে দলের ব্যাটিং অর্ডার। ব্যর্থতার আরেকটি আসর শেষে সমালোচিত হচ্ছেন ক্রিকেটাররা। বাদ যাচ্ছেন না কোচিং স্টাফও। 

হতাশাজনক টুর্নামেন্ট শেষেই বিসিবির বরাতে ঢাকা পোস্ট আভাস পেয়েছিল, নারী দলের কোচিং স্টাফে পরিবর্তন আসতে যাচ্ছে। চলতি মাসে আবার একই দল নিয়েই এশিয়ান গেমসে যাবে নারী দল। এরপর নারী দলের দায়িত্বে আসবেন নতুন প্রধান কোচ। 

নতুন করে ডেভিড হেম্পকে নারী দলের প্রধান কোচের পদে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র এমনটিই জানিয়েছে। বর্তমানে দেশি কোচ সারোয়ার ইমরান নারী দলের দায়িত্ব সামলাচ্ছেন। 

তবে ডেভিড হ্যাম্পের সঙ্গে এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি বলেই খবর। প্রাথমিকভাবে জানা গেছে, বিসিবির সঙ্গে এই কোচের দুই বছরের চুক্তি হতে পারে। আগামী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশের দায়িত্ব বুঝে নেবেন হেম্প।

বাংলাদেশ এইচপি দলের হয়ে কাজ করেছিলেন ডেভিড হেম্প। এরপর জাতীয় দলের ব্যাটিং কোচ এবং নারী দলের সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে হেম্পের। এবার নিগার সুলতানা জ্যোতিদের প্রধান কোচ করা হচ্ছে তাকে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

1

দেবের পথ ধরলেন শুভশ্রী!

2

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

3

লিবিয়া থেকে দে‌শে ফি‌রে‌ছে আরও ৩৪০ বাংলাদেশি

4

কিমের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা আছে: ট্রাম্প

5

ইরানের ‘পারমাণবিক ফাইল’ জাতিসংঘে পাঠালে জবাব দেওয়ার হুঁশিয়ার

6

‘বিশ্বকাপ বিক্রি করার সম্পদ নয়’, ফিফার পরিকল্পনার সমালোচনায়

7

ইতালী প্রবাসী নুরুল হুদাকে "৪ কোটি টাকার" বীমা দাবি পরিশোধ ক

8

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প

9

কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেগুলো নিরসন হয়ে যাবে : ধর্ম

10

‘আমাকে কিছুই জানানো হয়নি’, ‘সরকে চুনর’ বিতর্কে নোরা

11

নিজের বাড়িতে রেখে পান্তকে অনুশীলন করাচ্ছেন ধোনি

12

চিকিৎসার মাঝপথেই মানুষের টানে ফিরে এসেছি

13

যুক্তরাষ্ট্র্র-ব্রাজিল কূটনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে

14

এমন ভুল না করলেও পারতাম— অতীত নিয়ে শাকিব খান

15

কঙ্গোতে ইবোলা মহামারিতে প্রাণহানির সংখ্যা ছাড়াল ৩ হাজার

16

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

17

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

18

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

19

ডাকসুর সাহিত্য পত্রিকা ‘আভাস’ এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন

20