Jahirul Hasan
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্যামেরার সামনে ‘মুখ ফসকে’ প্রতিপক্ষকে খাটো করলেন, তোপের মুখে রদ্রি

সাত বছর পর রদ্রি স্পেনের ক্লাব ফুটবলে ফিরলেন বিশ্ব চ্যাম্পিয়নের বেশে। গত বিশ্বকাপে তার নেতৃত্বে স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু কেন জানি তার এভাবে ফেরায় সন্তুষ্ট নয় স্প্যানিশ ফুটবলের সমর্থকরা, বিশেষ করে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি না করে বার্সেলোনায় যোগ দেওয়ার কারণে এক ধরনের অতৃপ্তি রয়েছে গেছে তাদের মনে। এরই মধ্যে ক্যামেরার সামনে বেফাঁস মন্তব্য করে কলঙ্কিত হলেন তিনি।

গত রোববারের ম্যাচের ঘটনায় তোপের মুখে পড়েছেন রদ্রি। মেস্তায়ায় স্বাগতিক ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিল বার্সা। প্রথমবার ক্লাবটির হয়ে লা লিগায় শুরুর একাদশে ছিলেন তিনি। প্রতিপক্ষের অসহায় আত্মসমর্পণ দেখে হতাশ হয়েছেন এই মিডফিল্ডার। ভ্যালেন্সিয়ার দুর্বল প্রতিরোধ নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন তিনি, যার প্রত্যেকটি শব্দ মুভিস্টার প্লাস-এর ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে।

৬২তম মিনিটে রদ্রি যখন মার্ক বার্নালের বদলি হয়ে মাঠ ছাড়েন, তখন বার্সা ৩-০ তে এগিয়ে ছিল। ম্যাচ শেষ হয় তাদের ৫-০ ব্যবধানে জয়ে। স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে একই সময়ে ক্রিস্টেনসেনের বদলি হয়ে বেঞ্চে বসেন পাউ কুবারসি। ওই সময় ভ্যালেন্সিয়ার দুর্বলতা নিয়ে তার ও পাশে থাকা এরিক গার্সিয়ার সঙ্গে বিস্ময়কর কথোপকথন হয় রদ্রির।

মুভিস্টার প্লাস প্রোগ্রাম এল দিয়া দেসপুয়েস-এর ক্যামেরায় তাদের কথা স্পষ্ট শোনা গেছে। অডিও রেকর্ডিং অনুযায়ী শুরুতে রদ্রি বলছিলেন, ‘তারা খুবই দুর্বল, তাদের খেলোয়াড়রা সত্যিই দুর্বল।’ কয়েক মিনিট পর কুবারসিকে বলা তার কথা ছিল আরও অপমানজনক, ‘তারা সত্যিই জঘন্য, ভীষণ বাজে।’ তিনি জানতে চান, ‘ভ্যালেন্সিয়া গত বছর কী করেছিল?’ কুবারসি বলেন, ‘তারা অল্পের জন্য ইউরোপের প্রতিযোগিতায় খেলতে পারেনি।’ অবাক হয়ে রদ্রি আরও তীর্যক মন্তব্য করলেন, ‘ওরে বাবা, দ্বিতীয়ার্ধে তো তারা মাঝমাঠও পার হতে পারেনি।’

ইংল্যান্ড থেকে স্পেনে ফিরে দুটি পার্থক্য ভালোভাবেই বুঝে গেলেন রদ্রি। ইংল্যান্ডে ক্লাবগুলো প্রতিপক্ষের মাঠে যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়, সেটি স্পেনে নেই। আরেকটি বিষয়ও শিখে নিলেন, স্প্যানিশ খেলাধুলার অনুষ্ঠানে মাইক্রোফোন ও ক্যামেরার সামনে অনেক বেশি সংযত থাকতে হবে। মাঠে কিংবা মাঠের বাইরে সতীর্থদের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখাই ভালো!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ

1

চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : জোনায়

2

নিজেদের জাহাজে হামলার পর ইউক্রেনে হামলার প্রস্তুতি নিয়েছিল ই

3

মেসিকে আরেকবার ফেরাতে চাইছে আর্জেন্টিনা

4

ডাগআউটে নেই সহকারী কোচ, উজবেকিস্তানেও কোচ থাকছেন দূরে দূরে

5

যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিই

6

মানুষের ভালোবাসা নিয়ে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

7

ডামুড্যায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে শিশুর মৃত্যু

8

মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ পাকিস্তানের প্রেসিডে

9

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌ

10

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ফাইনাল দেখেছে ৬৩ মিলিয়ন দর্শক

11

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, দেড় শতাধিক অভিবাসী উদ্ধার

12

ভিসির বাংলোর পুকুরে মাছের খাবার: দেড় লাখ বরাদ্দ, প্রকৃত ব্যয়

13

যুক্তরাষ্ট্র-ইরানের গোপন মধ্যস্ততায় ইরাকি নেতা বারজানি!

14

শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

15

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উ

16

মেসির শোকে সুয়ারেজের হৃদয়ছোঁয়া সমবেদনা

17

পাঁচ বছর আগে ক্ষমতাগ্রহণ, যা বলছে আফগানিস্তানের বর্তমান সরকা

18

দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের চার বিশেষ আ

19

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্র

20