Jahirul Hasan
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫৪ রানে অলআউটের পরও নিজেদের ওপর বিশ্বাস ছিল : মিরাজ

অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখার পর শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে এসে এমন পারফরম্যান্স কিছুটা হলেও আত্মবিশ্বাসে ধাক্কা দিয়েছিল। তবে মূল ম্যাচে এসে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ডারউইনে এখন জয়ের স্বপ্ন দেখছে তারা।

মারারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। শনিবারের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৬১ রান। বাংলাদেশের দেওয়া লক্ষ্য থেকে এখনো ৬৭ রান পিছিয়ে স্বাগতিকরা। এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৮ রানে থামিয়ে বাংলাদেশ নিজেদের ইনিংসে তুলেছিল ৪২৬ রান। তাতেই ২২৮ রানের বড় লিড পায় সফরকারীরা।

তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে সেই বদলে যাওয়ার পেছনের গল্পটা বললেন মেহেদী হাসান মিরাজ। তার ব্যাট থেকে প্রথম ইনিংসে এসেছে গুরুত্বপূর্ণ ৬৫ রান। এই ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশের লিড দুইশ ছাড়ায়।

মিরাজের কাছে অবশ্য প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা নিয়ে পড়ে থাকার চেয়ে ঘুরে দাঁড়ানোর বিশ্বাসটাই বড়, 'আমরা সবাই বিশ্বাস করেছি যে আমরা ঘুরে দাঁড়াতে পারি এবং ভালো ক্রিকেট খেলতে পারি। প্রত্যেকটা খেলোয়াড়ের ভেতরেই এই বিশ্বাসটা ছিল। ম্যানেজমেন্টও সবসময় আমাদের সাপোর্ট করেছে।'

সেই বিশ্বাসের প্রতিফলন দেখা গেছে মাঠেও। গতকাল দ্রুত তিন উইকেট হারানোর পর লোয়ার অর্ডারের ব্যাটারদের সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু রান যোগ করেন মিরাজ। তার নিজের জন্যও পরিস্থিতিটা ছিল কঠিন, 'যখন আমার ২ রান ছিল তখন মুশফিক ভাই আউট হয়ে গিয়েছিল। বোলারদের সঙ্গে নিয়েই আমি রান করেছি। ওই মুহূর্তে রান করাটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী

1

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর

2

ইংরেজি-গণিতে বেশি অকৃতকার্য, সর্বোচ্চ পাস আইসিটিতে

3

‘বানে ভেসে যাচ্ছিলাম, প্রাণ বাঁচল আমগাছে আটকে’

4

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

5

ইউক্রেনে ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা ছুড়তে পারে রাশিয়া

6

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তর

7

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

8

প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার

9

বিদেশি শিক্ষার্থীদের স্বামী-স্ত্রীকে আনার সুবিধা বাতিল করছে

10

নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায়

11

পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্ম

12

প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন

13

ট্রাম্পের চেয়েও বেশি বেতন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর, তারপরও

14

ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, রাজনৈতিক চাপে কাজের অভিযোগ জামা

15

বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশা

16

বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময় : ইয়াও ওয়

17

মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াব

18

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট

19

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্

20