Jahirul Hasan
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

মক্কা জোট : হুথিদের লাগাম টেনে ধরতে ইরানকে আহ্বান পাকিস্তানের

ইয়েমেনের হুথি গোষ্ঠীর ‘লাগাম টেনে ধরতে’ ইরানকে আহ্বান জানিয়েছে পাকিস্তান। সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

পাকিস্তানি সূত্রের বরাতে জানা গেছে, মূলত এই সতর্কবার্তাটি দিয়েছে সৌদি আরব; তবে ইরানের কাছে সেটি পৌঁছে দিয়েছে পাকিস্তান।
যে বার্তা দেওয়া হয়েছে, তা সংক্ষিপ্ত ও পরিষ্কার। বলা হয়েছে, “হুথিদের নিয়ন্ত্রণ করুন, নইলে একটি প্রক্সি সংঘাত বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা সংকটে পরিণত হতে পারে।”

পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কূটনীতিক জানিয়েছেন, মঙ্গলবার ইসলামাবাদকে এই সতর্কবার্তা তেহরানে পৌঁছে দেওয়ার অনুরোধ করেছিল রিয়াদ; তার ২৪ ঘণ্টার মধ্যে তেহরানকে এই বার্তা পৌঁছে দিয়েছে ইসলামাবাদ এবং এক্ষেত্রে তেহরানকে হুথিদের ওপর তার প্রভাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছে।

ইরানের একজন জ্যেষ্ঠ কূটনীতিক রয়টার্সকে বলেছেন, “তেহরান পাকিস্তানের বার্তা পেয়েছে এবং জানিয়ে দিয়েছে যে হুথিদের নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই।”

ইয়েমেনের গৃহযুদ্ধের কারনে ২০১৫ সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট মনসুর আবদ-আল হাদি সৌদি আরবে পালিয়ে যাওয়ার পর তাকে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করতে ইয়েমেনে অভিযান শুরু করে সৌদি-আমিরাত-ইয়েমেন সামরিক জোট। এখান থেকেই ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠীর সঙ্গে টানাপোড়েন শুরু হয় সৌদির।

বর্তমানে ইয়েমেনের রাজধানী সানাসহ পুরো উত্তরাঞ্চল, যা দেশটির মোট ভূখণ্ডের অর্ধেক— ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণে আছে, বাকি অর্ধেক নিয়ন্ত্রণ করছে সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার। কয়েক বছর আগে প্রেসিডেন্সিয়াল সরকার আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে।

২০২২ সালে হুথি বিদ্রোহী এবং সৌদি আরবের মাধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল; কিন্তু গত জুলাই মাসে সানার বিমানবন্দরে হামলার পর থেকে ফের তিক্ত হয়ে ওঠে সৌদি-হুথি সম্পর্ক।

গত ৮ সেপ্টেম্বর সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় চার জেলা আবহা, খামিস মুশাইত, জাজান এবং নাজরানের বেসামরিক ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা করেছে হুথি বাহিনী। এতে আহত হয়েছেন নারী ও শিশু সহ ৭৩ জন। এছাড়া আবহা আন্তর্জাতিক বিমান বন্দর এবং খামিস মুশাইতে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন কোম্পানি আরামকোর গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে ইরানের দু’টি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে যে সৌদিতে হামলার জন্য গত সপ্তাহে তেহরানই নির্দেশ দিয়েছিল হুথিদের। পাশাপাশি হুথিদের অর্থ ও অস্ত্র সহায়তা প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছে। ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কয়েক জন কমান্ডার ইয়েমেনে গিয়ে হুথিদের সঙ্গে বৈঠকও করে এছেন।

এদিকে পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কূটনীতিক জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে মক্কা প্রতিরক্ষা জোটে থাকলেও সৌদি-হুথি যুদ্ধে তৃতীয় পক্ষ হিসেবে আসা সম্ভব নয় পাকিস্তানের জন্য। কারণ এই জোট আত্মরক্ষামূলক এবং কেবল সৌদির ভূখণ্ড রক্ষার মধ্যেই সীমাবদ্ধ। মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান বড়জোর সৌদি আরবকে সেনাবাহিনী, প্রযুক্তিগত ও অন্যান্য সহায়াতা প্রদান করতে পারবে, কিন্তু সৌদিতে গিয়ে সরাসরি যুদ্ধ করতে পারবে না।

“সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের চুক্তি আছে, কিন্তু আমি আশাবাদী যে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাবে না যেখানে পাকিস্তানকে কার্যত হস্তক্ষেপ করতে হবে”, রয়টার্সকে বলেছেন ও পাকিস্তানি কূটনীতিবিদ।

সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে মেলায় চাঁদাবাজি ও তাণ্ডবের পর দুই পক্ষে রক্তক্ষয়ী

1

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও দুই ভাইবোনকে নির্যাতন, গ্র

2

গাজায় হত্যা চালিয়ে যেতে হবে, বললেন ইসরায়েলি মন্ত্রী

3

মহানবীর পথ অনুসরণ করলে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পা

4

তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত চেয়ে উয়েফা, এএফসি ও কনকাকাফের যৌথ

5

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার :

6

গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্র

7

‘নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ কর

8

ইরানে প্রকাশ্যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর

9

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার

10

এবার সংবাদ সম্মেলনে মুখ খুললেন স্বয়ং জেমস

11

বাংলাদেশসহ বিদেশের মাটিতে টানা ৮ টেস্টে হার পাকিস্তানের

12

শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সংগঠন, দায়িত্ব পেলেন মেন্ডিস

13

ইনফান্তিনোর ‘সময় ফুরিয়ে এসেছে’ : লা লিগা প্রধান

14

বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্র

15

আম্পায়ার সৈকতের পদত্যাগের কারণ জানাল বিসিবি

16

পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

17

বিশ্ব বাঘ দিবস আজ

18

ফ্যামিলি কার্ড আর দেড় শ টাকার লাঞ্চ ছাড়া সরকারের কোনো সাফল্য

19

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে মন্ত্রিসভার

20