Jahirul Hasan
প্রকাশ : Oct 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

পর্তুগাল কোচের সঙ্গে রোনালদোর মনোমালিন্য নিয়ে মুখ খুললেন মদরিচ

রিয়াল মাদ্রিদে দুজন একসঙ্গে মাঠ ভাগাভাগি করেছেন। দুজনেই মাদ্রিদ ক্লাবের লিজেন্ড হিসেবে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়েছেন। নিজ দেশের জাতীয় ফুটবল দলেও তারা অবিচ্ছেদ্য অংশ। তাই তো ক্রিশ্চিয়ানো রোনালদোর দুঃসময়ে চুপ করে থাকতে পারলেন না লুকা মদরিচ।

বিশ্ব ফুটবলে এখন অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে পর্তুগাল কোচ জর্জ জেসুসের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর মনোমালিন্যের বিষয়। উয়েফা নেশনস লিগে প্রথম ম্যাচে বদলি হিসেবে মাঠ থেকে তুলে নেওয়া থেকে শুরু করে দ্বিতীয় খেলায় পুরোটা সময় বেঞ্চে বসিয়ে রাখা। তারপর প্রতিশ্রুতি ভঙ্গের কারণে কোচের ওপর আস্থা হারিয়ে জাতীয় দলের ক্যাম্প ছাড়া। রোনালদো তার বিতর্কিত সিদ্ধান্তগুলোর জন্য সম্প্রতি অনুশোচনা প্রকাশ করেছেন। দেশবাসী ও সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন। দাবি করেছেন তার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার।

মদরিচও রোনালদো ইস্যু সম্পর্কে বিস্তারিত না জানলেও অল্পস্বল্প জানেন। গতকাল স্পেনের কাছে ২-১ গোলে হারের পর মিক্সড জোনে এনিয়ে কথা বলেন ক্রোয়েশিয়ার অধিনায়ক।

ওয়েবসাইট ফুট মের্কাটো-র প্রতিবেদন অনুযায়ী মদরিচ বলেছেন, ‘ক্রিশ্চিয়ানোকে নিয়ে তার দেশে যা ঘটছে তা দুর্ভাগ্যজনক। কিন্তু আমি বিশ্বাস করি তারা সমাধান খুঁজে পাবে।’ এই মনোমালিন্য নিয়ে বেশি কিছু জানেন না স্বীকার করলেন মদরিচ, ‘পর্তুগালের ইতিহাসে ক্রিশ্চিয়ানো সেরা খেলোয়াড়। জাতীয় দলের সঙ্গে ভিন্ন সমাপ্তি তার প্রাপ্য।’

রোনালদো অবশ্য জাতীয় দলে ফেরার ব্যাপারে তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, ‘একটি বা আরও কিছু বিদায়ী ম্যাচ! আমি যদি শারীরিকভাবে ফিট থাকি, ক্লাবের হয়ে খেলি, গোলও করতে থাকি, তাহলে আমাকে দেওয়া নিষেধাজ্ঞা শেষে আমি আমাদের জাতীয় দলের জন্য লড়াই করার ও জেতার জন্য তৈরি থাকব। বিশ্বাস করুন, এটাই নিখাদ সত্য।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা তৃতীয় পেনাল্টি মিস মেসির, মিয়ামির বড় হার

1

ইমরান খানকে স্বস্তির খবর দিল আদালত

2

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় এনরিকে-আরতেতা

3

জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল

4

এই বয়সে এসে বিয়ের তাগিদও আর অনুভব করি না : রাইমা সেন

5

আগামীতে হজের খরচ আরও কমানো হবে: সংসদে ধর্মমন্ত্রী

6

চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : জোনায়

7

ফিলিস্তিনের পশ্চিমতীরে রাতভর ইসরায়েলি সেনাদের তাণ্ডব

8

৯ অক্টোবর মুক্তি পাচ্ছে সৌরভ ফারসীর নতুন সিনেমা "স্নেহের বন

9

চট্টগ্রাম বিভাগে ঢুকেছে ১১ দলীয় জোটের লংমার্চ

10

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ

11

তুরস্ক-পাকিস্তানের সঙ্গে কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেব

12

তারেক রহমানের আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতাদে

13

সাদা শাড়িতেও মোহময়ী মিম

14

ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত

15

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্র

16

ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

17

ট্রাম্পের নীতির ধাক্কা মার্কিন শিক্ষাখাতে, কানাডায় যাচ্ছেন ন

18

নাটকীয় জয়ের সম্ভাবনা জাগিয়েও হারল পাকিস্তান, জিতল ইংল্যান

19

শহীদদের জন্য আপনারা কিছুই করেননি : ইশরাক হোসেন

20