Jahirul Hasan
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

রেকর্ডের নেশাই কেইনকে অন্যদের চেয়ে আলাদা করে: টুখেল

হ্যারি কেইনকে শুধু দলের জয়ের জন্য নয়, ব্যক্তিগত রেকর্ড ও মাইলফলক ছোঁয়ার তাড়নাও এগিয়ে নেয় বলে মনে করেন ইংল্যান্ড দলের কোচ টমাস টুখেল। মঙ্গলবার ওয়েম্বলিতে চেকিয়ার বিপক্ষে মাঠে নামলেই ইংল্যান্ডের হয়ে ১২৫তম ম্যাচ খেলবেন কেইন। তাতেই ছুঁয়ে ফেলবেন কিংবদন্তি পিটার শিল্টনকে।

৩৩ বছর বয়সী কেইন এরই মধ্যে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা। সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৭-০ গোলের জয়ে জোড়া গোল করে জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮৯-এ। মঙ্গলবার মাঠে নামলে শিল্টনের সঙ্গে যৌথভাবে ইংল্যান্ডের সর্বোচ্চ ম্যাচ খেলা পুরুষ ফুটবলার হওয়ার পথে আরেকটি মাইলফলক ছুঁবেন তিনি।

কেইনের এই ধারাবাহিকতার পেছনে ব্যক্তিগত অর্জনের ক্ষুধাকেই বড় কারণ মনে করেন টুখেল। ইংল্যান্ড কোচ বলেন, বিশ্বমানের স্ট্রাইকারদের অন্যদের চেয়ে আলাদা করে তোলে এই মানসিকতা।

‘আমি মনে করি, বিশ্বের সব নাম্বার নাইনই একটু অন্যভাবে তৈরি। তারা শুধু চায় না তাদের দল জিতুক, তারা নিজেদের জন্যও করে, রেকর্ডের জন্যও করে। আমি কত গোল করতে পারি, কত অ্যাসিস্ট করতে পারি, লিগের সর্বোচ্চ গোলদাতা কে, কাকে আমাকে পেরোতে হবে, পরের রেকর্ড কোনটি- এসব ভাবনা তাদের তাড়িয়ে বেড়ায়।’

টুখেলের মতে, বিশ্বমানের কোনো গোলদাতার মধ্যে এমন ব্যক্তিগত লক্ষ্য না থাকাটা প্রায় অসম্ভব। কেইনের ক্ষেত্রেও এই তাড়নাই তাঁকে প্রতিনিয়ত আরও ভালো করার জন্য চাপ দেয়।
‘এমন মানের কোনো গোলদাতা আপনি পাবেন না, যার এমন ব্যক্তিগত লক্ষ্য নেই এবং যা তাকে নিজের সীমায় ঠেলে দেয়। এটাই তাকে তাড়িত করে। হ্যারি এভাবেই তৈরি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

1

রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

2

২০ বছর বয়সী ব্রাজিলিয়ানকে পেতে ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেবে

3

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট

4

সাদা শাড়িতেও মোহময়ী মিম

5

যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই চায় না হুথিরা, বললেন ট্রাম্প

6

ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা বিসিবির

7

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

8

বাংলাদেশকে ‘ভালো দল’ উল্লেখ করে ব্যর্থতা স্বীকার করলেন কামিন

9

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস : ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

10

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে চায় রাশিয়া

11

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

12

ট্রাম্পের চেয়েও বেশি বেতন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর, তারপরও

13

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি উল্টে গেছে, নিখোঁজ ১৪০ যাত্

14

বাংলাদেশকে কতটা পছন্দ ও অপছন্দ করেন পাকিস্তান-ভারত-শ্রীলঙ্কা

15

বরগুনায় সাংবাদিককে হ্যান্ডকাফ কান্ডে এসআই প্রত্যাহার;

16

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

17

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

18

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্

19

কুবির আন্তঃবিভাগ টুর্নামেন্টের সেরাদের সেরা হলেন যারা

20