Jahirul Hasan
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

২০ বছর বয়সী ব্রাজিলিয়ানকে পেতে ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেবে ম্যানইউ!

গ্রীষ্মের দলবদলে মাঝমাঠ ঢেলে সাজিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। কার্লোস বালেবা, ইউরি টাইলেমান্স ও আন্দ্রে সান্তোসকে এনে সেই জায়গায় শক্তি বাড়িয়েছে তারা। তবে এবার নজরটা আক্রমণভাগে। বেনজামিন শেশকোর ধীরগতির শুরু আর জশুয়া জির্কজির অনিশ্চিত ভবিষ্যৎ ম্যানইউকে নতুন ফরোয়ার্ডের সন্ধানে নামাতে পারে। আর সেই তালিকার শীর্ষে রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান এন্দ্রিক।

স্প্যানিশ সংবাদমাধ্যম ফিচাজেসের দাবি, জানুয়ারির দলবদলে এন্দ্রিককে পেতে প্রায় ৬০ থেকে ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়ার কথা ভাবছে ম্যানচেস্টার ইউনাইটেড। আক্রমণভাগে কাঙ্ক্ষিত মানের একজন খেলোয়াড় পেতে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকেই সমাধান হিসেবে দেখছে রেড ডেভিলরা।

এন্দ্রিকের ভবিষ্যৎ নিয়ে অবশ্য গুঞ্জন নতুন নয়। ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ঘিরে শুরু থেকেই ছিল বড় প্রত্যাশা। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে এখন পর্যন্ত সবকিছু তার পরিকল্পনামতো এগোয়নি। গত মৌসুমে নিয়মিত খেলার সুযোগ পেতে তাকে ধারে লিঁওতে পাঠিয়েছিল রিয়াল।

গ্রীষ্মেও এন্দ্রিককে নিয়ে নড়েচড়ে বসেছিল কয়েকটি ক্লাব। আর্সেনাল ও লিভারপুলের সঙ্গে তার নাম জড়িয়েছিল। তবে ফ্যাব্রিজিও রোমানোর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি গ্রীষ্মে রিয়াল তাকে ছাড়ার কথা ভাবেনি। এমনকি লিভারপুলও প্রায় তিন সপ্তাহ আগে এন্দ্রিকের সম্ভাব্য ট্রান্সফার কিংবা লোনের শর্ত জানতে চেয়েছিল। কিন্তু রিয়ালের অবস্থান ছিল পরিষ্কার—তারা তাকে ছাড়তে চায় না।

রিয়ালের পরিকল্পনায় এন্দ্রিককে আরও সময় দেওয়ার কথাই ছিল। তবে নতুন মৌসুমে সুযোগ কাজে লাগাতে না পারলে পরিস্থিতি বদলাতেও পারে। বিশেষ করে নিয়মিত একাদশে জায়গা করে নেওয়ার লড়াইয়ে পিছিয়ে থাকলে জানুয়ারিতে তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে।

ম্যানইউর সম্ভাব্য আগ্রহের সঙ্গে তাই জির্কজির ভবিষ্যৎও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অ্যাথলেটিকের খবর অনুযায়ী, দলবদলের শেষ দিনে এভারটনের নজরে ছিলেন এই ডাচ ফরোয়ার্ড। ইউনাইটেড যদি তাকে ছেড়ে দিতে পারে, তাহলে আক্রমণভাগে নতুন খেলোয়াড় আনার জন্য জায়গা ও আর্থিক সামর্থ্য—দুটিই কিছুটা বাড়তে পারে।

তবে সবকিছুই নির্ভর করছে রিয়ালের সিদ্ধান্তের ওপর। এই মুহূর্তে এন্দ্রিক মাদ্রিদের পরিকল্পনার বাইরে নন। কিন্তু শীতকালীন দলবদল আসার আগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজের পারফরম্যান্স দিয়ে কোচের আস্থা কতটা ধরে রাখতে পারেন, সেটিই হতে পারে বড় প্রশ্ন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোকানে মিলছে এনআইডি সার্ভারের আইডি-পাসওয়ার্ড, কঠোর হচ্ছে ইস

1

ছাত্রদল আজ যে ভূমিকা রেখেছে, তা প্রশংসার দাবিদার : রবিউল ইসল

2

মার্কিন বাহিনীকে বিনামূল্যে নরকে পাঠানোর হুঁশিয়ারি

3

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্

4

নানা পাটেকরের প্রয়াণে তারিক আনাম খানের শ্রদ্ধা

5

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে খলিলুর রহমান (নয়ন)

6

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

7

বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড়

8

সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন : স্বরাষ্

9

বেরোবিতে প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের বাসভবনসহ গেস্ট

10

৩ নভেম্বরের আগে ইরানে হামলা নয় : ট্রাম্প

11

গাজা চুক্তি মানতে নেতানিয়াহুর ওপর যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ

12

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

13

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

14

অটোরিকশার দাপটে অচল সড়ক,গুদের ওপর বিষফোরা হয়ে দাঁড়িয়েছে

15

যুদ্ধের জন্য ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

16

সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে আগ্রহী বাংলাদেশ-ইন্দো

17

লেবাননের বনভূমিও পুড়িয়ে ছাই করছে ইসরায়েল

18

১ ঘণ্টা পর খুলে দেওয়া হলো সচিবালয়ের প্রধান ফটক

19

কী কারণে আর্জেন্টিনার কোচিং ছাড়ার ইঙ্গিত দিলেন স্কালোনি

20