Jahirul Hasan
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা

আট বছরের সম্পর্ক তাদের। নানা সময়ে গুঞ্জন ছড়াত, দুই-দুই চার মিলত, তবু স্বীকার করতেন না বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তবে প্রেমটা সত্যিই ছিল, তা পরিণয়ের মধ্য দিয়ে দুনিয়ার সামনে চলে আসে। এ বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন তারা।

বিয়ের পর কেমন চলছে দক্ষিণ ভারতীয় সিনেমার এই তারকাদ্বয়ের সংসার? সম্পর্ককে কিভাবে সুন্দর রাখেন তারা? এরকম অনেক বিষয়ে কথা বলেছেন এক সাক্ষাৎকারে।

সেখানেই বিজয় বলেন, ‘সম্পর্কের দিক দিয়ে আমরা সবচেয়ে ম্যাচিওর। দেখুন, ওর (রাশমিকা) দিকে, কিভাবে আমার সঙ্গে কথা বলে। ভালোবাসার ব্যাপারটা সবসময় নিশ্চিত করে। ও প্রতিদিন আমাকে অন্তত ১০ থেকে ১৫ বার আই লাভ ইউ বলে। এবং সে এটাও বলে যে, এই ভালোবাসি বলাটা খুব গুরুত্বপূর্ণ।

ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর শুভঙ্কর মিশ্রের ওই সাক্ষাৎকারে দেখা যায়, কথা বলার সময় বিজয় ও রাশমিকা পরষ্পরকে পা দিয়ে ছুঁয়ে রেখেছেন। প্রেমময় ব্যাপারটি নিয়ে জিজ্ঞেস করা হলে 
বলেন, ‘এটা আমাদের সবসময় চলতে থাকে। আসলে, কোনো না কোনোভাবে শারীরিক স্পর্শ থাকা লাগেই। এটাই আমাদের ভালোবাসার ধরন।’

দীর্ঘদিন পর বিজয় ও রাশমিকা একসঙ্গে সিনেমা করেছেন। ‘রানাবালি’ নামের সিনেমাটি মুক্তি পাবে ১৬ অক্টোবর। আপাতত এর প্রচারেই সময় দিচ্ছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালো খেলতে মানসিক শক্তিও দরকার

1

অনলাইন ছাড়াই চলবে গুগলের রোবট ব্রেন

2

ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত

3

পাকিস্তানে বাংলাদেশের আনারস রপ্তানির সুযোগ

4

‘যতটুকু ভালোবাসার যোগ্য, তার চেয়ে বেশি ভালোবাসেন আপনারা’

5

দেশের উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে: শ

6

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার

7

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্

8

সেউতার পর এবার মরক্কো-মেলিলা সীমান্তে পুলিশ-অভিবাসনপ্রত্যাশী

9

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সেই দুই নারী ফুটবলার

10

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

11

নানা প্রশ্নের মুখে মার্কিন রণতরী পরিদর্শনে সেন্টকম কমান্ডার

12

অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ : আকাশ চোপড়া

13

সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারা

14

নিজের ‘আইডল’ নেইমারকে শিরোপা উৎসর্গ করলেন স্প্যানিশ ফুটবলার

15

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা বললেন শিশির মনির

16

ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

17

সালাহকে পেতে তুর্কি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব

18

ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৯

19

ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

20