Jahirul Hasan
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

জন্মদিনে সালমান শাহকে স্মরণ, ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান শাবনূরের

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহ-শাবনূর জুটির জনপ্রিয়তা এখনও অমলিন। নব্বইয়ের দশকের সেই সোনালী জুটি দর্শকমনে চিরস্থায়ী আসন গেড়ে নিয়েছে। ১৯ সেপ্টেম্বর, ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মবার্ষিকীতে প্রিয় সহশিল্পীকে স্মরণ করে এক আবেগঘন বার্তা দিয়েছেন চিত্রনায়িকা শাবনূর।  

সামাজিক মাধ্যমে দেওয়া বিশেষ পোস্টে সালমান শাহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাবনূর লেখেন, ‘শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ! কত বছর পেরিয়ে গেল, অথচ ৯০-এর দশকের সেই সোনালী দিনগুলো আজও চোখের সামনে ভাসে।’

শুটিং সেটে প্রয়াত এই নায়কের ব্যক্তিত্ব ও মানবিক গুণের কথা স্মরণ করে শাবনূর আরও লেখেন, ‘শুটিং সেটে তুমি শুধু একজন জনপ্রিয় নায়কই ছিলে না, ছিলে একজন অসাধারণ হৃদয়ের মানুষ। তোমার আশেপাশের প্রতিটি মানুষকে তুমি সম্মান করতে। শুটিং ইউনিটের কর্মী হোক কিংবা সাধারণ অভিনয়শিল্পী—কাউকেই কখনো ছোট করে দেখতে না। সবার খোঁজ নিতে, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে এবং আপন করে যত্ন নিতে। তোমার এই সুন্দর মন আর মানবিকতাই তোমাকে মানুষের হৃদয়ে এতটা আপন করে রেখেছে।’

পুরোনো কাজের স্মৃতি প্রকাশ করে অভিনেত্রী আরও যোগ করেন, ‘পুরোনো কোনো গান শুনলে কিংবা তোমার কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছো সেই সোনালী দিনগুলোতে।’

তার আত্মার মাগফিরাত কামনা করে তিনি লেখেন, ‘মহান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।’

তবে শুধু স্মৃতিকাতরতাই নয়, পোস্টের শেষভাগে স্বপ্নের নায়ককে নিয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অপপ্রচার বা অসম্মান না করার এক আকুল আবেদনও জানিয়েছেন শাবনূর। ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি বিনম্র অনুরোধ জানিয়ে তিনি লেখেন, ‘সবার প্রতি সবিনয় অনুরোধ, প্রিয় সালমান শাহকে নিয়ে আমরা কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করি। একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান সবসময় অটুট থাকুক। তার অমর স্মৃতিকে ভালোবাসা ও মর্যাদার সঙ্গেই হৃদয়ে ধরে রাখি।’

উল্লেখ্য, নব্বইয়ের দশকে সালমান শাহ ও শাবনূর জুটি বেঁধে উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা। ‘তুমি আমার’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’ ও ‘আনন্দ অশ্রু’র মতো বহু কালজয়ী চলচ্চিত্রে তাদের রসায়ন বাংলা সিনেমাপ্রেমীদের হৃদয়ে আজও অমলিন হয়ে আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে রাখতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন

1

ইমরান খানের স্বাস্থ্যের ব্যাপারে ‘নো কম্প্রোমাইজ’, সরব হলেন

2

কুবির আন্তঃবিভাগ টুর্নামেন্টের সেরাদের সেরা হলেন যারা

3

রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে হামলার দাবি ইউক্রেনের

4

পরমাণু প্রকল্পের সরঞ্জাম দুর্গম পিকাক্স পর্বতে স্থানান্তর কর

5

৭০০ সিসিটিভি থেকে ১৫ হাজার পুলিশ, শি জিনপিংয়ের নিরাপত্তায় দি

6

‘অপ্রিয়’ মেসি থেকে আর্জেন্টিনার ‘দেবতা’, বদলে যাওয়ার সেই গল্

7

দেশ-বিদেশ থেকে আসা নেপালের ত্রাণ তহবিল ছাড়াল ১১ বিলিয়ন রুপি

8

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস

9

বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্র

10

তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত চেয়ে উয়েফা, এএফসি ও কনকাকাফের যৌথ

11

তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্র

12

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্র

13

বেপরোয়া গাড়ি চালানোর সঙ্গে মাদককাণ্ড, বিশ্বকাপ খেলা ফুটবলার

14

এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে বেরোবি ছাত্রদলের পরিচ্ছন্নত

15

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্

16

এআই দিয়ে রায় লেখা অনুচিত ও অনৈতিক: প্রধান বিচারপতি

17

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও বেরোবির মাননীয় আচার্যকে উপ

18

হজযাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

19

আসিয়ান কাপে আন্ডারডগ হলেও চমক দেখাতে চায় বাংলাদেশ : ডুলি

20