Jahirul Hasan
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

দীর্ঘ দুই দশক ধরে বাংলাদেশের জার্সিতে খেলছেন মুশফিকুর রহিম। সাদা বলের ক্রিকেট থেকে অবসর নিলেও লাল বলে এখনো খেলছেন। দেশের হয়ে প্রতিটি টেস্ট ক্রিকেটের বড় জয়ের সাক্ষী তারকা এই ক্রিকেটার। চলমান অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জিতে নিয়েছে বাংলাদেশ দল। এবারের সিরিজেও রয়েছেন মুশফিক।

জয়ের পর ড্রেসিংরুমে অন্যরকম আবহাওয়া তৈরী হয়েছিল। সবচেয়ে সিনিয়র ক্রিকেটার হিসেবে সতীর্থদের সঙ্গে অভিজ্ঞতা বিনিমিয় করেছিলেন মুশফিক। সেখানে তিনি জানিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে ভালো স্মৃতি নিয়ে ফিরতে চান, 'বাংলাদেশের লাল বলের দলের এই পথচলা থেকে যদি কিছু সঙ্গে নিয়ে যেতে পারি, সেটাই আমার জন্য অনেক বড় স্মৃতি।'

'আমরা এর আগেও বড় ম্যাচ জিতেছি। কিন্তু সাফল্য ধরে রাখা এবং নিয়মিত এমন পারফরম্যান্স করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উন্নতির কোনো শেষ নেই সীমা আসলে আকাশ পর্যন্ত। তাই এই জয় উদযাপন করো, আনন্দ করো; কিন্তু এরপরই ভাবতে হবে, কীভাবে আবারও এমন পারফরম্যান্স করা যায়।'

পরে পরিশ্রমের কথা জানিয়ে মুশফিক বলেন, 'এর জন্য কোনো শর্টকাট নেই। পরিশ্রম করতেই হবে, প্রতিদিন একইভাবে লেগে থাকতে হবে। টেস্ট ক্রিকেটে সাড়ে তিন থেকে চার দিন মাঠের ভেতরে-বাইরে যে কঠিন পরিশ্রম করতে হয়, তার অনুভূতি তোমরা এখন বুঝতে পারছো। টেস্ট ক্রিকেট এমনই। জয়-পরাজয়ের বাইরে প্রতিদিনের কাজের ধরন এবং মানসিকতাই আসল। তোমাদের মনোযোগ থাকতে হবে প্রক্রিয়ার ওপর। প্রক্রিয়া ঠিক থাকলে ফলাফল একসময় নিজে থেকেই আসবে।'

'মুমিনুলকে নিয়ে একটা বিষয় বলতে চাই। মাউন্ট মঙ্গানুইয়ের সেই বড় জয়ের সময় আমাদের পরিকল্পনা ছিল খুব সহজ প্রতিটি সেশন জিততে হবে। পুরো ম্যাচটাকে আমরা যেন একটা ওয়ানডে ম্যাচের মতো ছোট ছোট অংশে ভাগ করে নিয়েছিলাম। একটি দিনে তিনটি সেশনের মধ্যে অন্তত দুটি, সম্ভব হলে তিনটিই নিজেদের করে নেওয়ার লক্ষ্য ছিল।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে ভূমিকম্প, শপিং মল ধসে আটকা বহু মানুষ

1

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিত

2

দিল্লিতে ধসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

3

ধোনিদের কোচ হতে চান ডেল স্টেইন

4

স্পেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও থাকবেন দে লা ফুয়েন্

5

সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা

6

চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি:

7

স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ : মীর শা

8

আড়াই বছর ধরে শূন্য উপ-উপাচার্য, যোগ দেননি নতুন ট্রেজারার

9

সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী

10

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্

11

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ

12

ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি

13

বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর নিজের লক্ষ্য জানালেন সুখি ইত

14

৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, স্পিকারের অভিনন্দন

15

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে আমরা দৃঢ়প্রতি

16

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনায় সরকার, শিগগিরই সিদ্ধান্ত

17

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্র

18

চীনের মহাকাশযানে কক্ষপথে যাচ্ছেন পাকিস্তানের প্রথম নভোচারী

19

সমালোচনার মুখে নেইমারের রহস্যময় প্রতিক্রিয়া

20