Jahirul Hasan
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তৃণমূল পর্যায় থেকে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।

বুধবার বিকেলে বগুড়ায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৃণমূল পর্যায় থেকে নতুন করে কাজ করছে। আমাদের লক্ষ্য খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা। ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ে মাঠ তৈরির পরিকল্পনা করেছি। উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ করছি।

বগুড়ায় ‘আরাফাত রহমান কোকো স্পোর্টস ভিলেজ’ নির্মাণের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, বগুড়ায় দ্রুত একটি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। এ বিষয়ে সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। দ্রুতই এর বাস্তবায়ন করা হবে।

খেলার মাঠে দর্শকদের বসার জায়গার সংকটের বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই মাঠের চারপাশে খুব দ্রুত গ্যালারি নির্মাণ করা হবে। ভবিষ্যতে সেই গ্যালারিতে বসেই দর্শকরা স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে পারবেন।

নিজের সঙ্গে এই মাঠের পুরোনো স্মৃতির কথাও তুলে ধরেন আমিনুল হক। তিনি বলেন, নির্বাচনের বেশ কিছুদিন আগে আমি নিজে এই মাঠে এসে খেলেছি। সেই মাঠে আবার ফাইনাল ম্যাচের খেলায় উপস্থিত থাকতে পেরে সত্যিই ভালো লাগছে।

দেশের প্রতিটি জেলা ও বিভাগীয় শহরে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ের কথা জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাদক ও নানা ধরনের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার পরিসর আরও বাড়াতে হবে।

তিনি বলেন, আমরা আমাদের সন্তানদের ডিভাইসের হাত থেকে দূরে রাখতে চাই। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে চাই। এ জন্য আজ যারা দর্শক সারিতে বসে আছেন, আপনাদের সবার সহযোগিতা চাই। আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ, মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারব।

জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বগুড়া সিটি করপোরেশন চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন, সম্পর্ক গভীর ক

1

মরক্কোর মিডফিল্ডারকে দলে ভেড়াচ্ছে ম্যানচেস্টার সিটি

2

‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্

3

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য

4

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেক

5

বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, জাতিসংঘে ইরানের আনুষ্ঠানিক অ

6

মার্কিন সেনাদের বিতাড়িত করুন নয়ত হামলার শিকার হন

7

বেশি গোল করার কারণে অধিনায়কত্ব পাচ্ছেন না হালান্ড

8

রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্ব

9

দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্র

10

যুক্তরাষ্ট্র-ইরানের গোপন মধ্যস্ততায় ইরাকি নেতা বারজানি!

11

শ্রীলঙ্কার কিংবদন্তি সংগীতশিল্পী নন্দা মালিনী আর নেই

12

প্রধানমন্ত্রীর জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি : পররাষ্ট্র প্রতি

13

জাপানে জুলাই মাসে মূল্যস্ফীতি বেড়ে ১.৮ শতাংশে দাঁড়িয়েছে

14

বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা শুধু ‘প্রস্তাব’, বা

15

মিরাজের অনন্য কীর্তি

16

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণ

17

নিজেদের জাহাজে হামলার পর ইউক্রেনে হামলার প্রস্তুতি নিয়েছিল ই

18

ব্রাজিলের ‘বিদেশি হস্তক্ষেপ’ প্রত্যাখ্যানে চীনের সমর্থন

19

আবারও ইতালির কোচ হলেন মানচিনি

20