Jahirul Hasan
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল যদি সত্যিই পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দেয়, সেক্ষেত্রে পাল্টা ব্যবস্থা হিসেবে লন্ডনের ইসরায়েলি দূতাবাস থেকে ২৭ জন ইসরায়েলি দূতকে সপরিবারে বহিষ্কার করবে যুক্তরাজ্য।

ইসরায়েলে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সাইমন ওয়াল্টার্স গত কাল ব্রিটিশ সরকারের এ সতর্কবার্তা লিখিত আকারে ইসরায়েলি কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়েছেন।
পূর্ব জেরুজালেম হলো প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী। তবে ১৯৬৭ সালে জেরুজালেমের এই অংশটি ইসরায়েল দখল করে রেখেছে।

গত সেপ্টেম্বরে পশ্চিম তীরে বসতিস্থাপনকারী ইহুদিদের লক্ষ্য করে বাণিজ্য নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য। ইসরায়েলের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়, সেই সঙ্গে পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দেওয়ারও ঘোষণা করা হয়।

গত ৯ সেপ্টেম্বর এক সরকারি বিবৃতিতে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, পূর্ব জেরুজালেমে ব্রিটেনের দূতাবাস বন্ধ করার আদেশ দেওয়া হয়েছে। এ আদেশ কার্যকর করা হবে ৮ অক্টোবর থেকে। লন্ডন যদি নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করে, তাহলে দূতাবাস বন্ধের আদেশও প্রত্যাহার করা হবে।

দূতাবাস বন্ধের আদেশ কার্যকর হওয়ার দু’দিন আগে ইসরায়েলকে সপরিবারে কূটনীতিকদের বহিষ্কারের সতর্কবার্তা দিলো লন্ডন।
উল্লেখ্য, পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যর দূতাবাসে বর্তমানে ২৭ জন ব্রিটিশ কূটনীতিক কর্মরত আছেন।

সূত্র : এএফপি, গালফ নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

1

আমতলীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী উত্ত্যক্ত করার অভিযোগ

2

৫০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সাহারা, মারা যাচ্ছে উট

3

প্রধানমন্ত্রীর নির্দেশনায় চরের স্কুলে বেরোবি রোভার স্কাউটের

4

বেলুচিস্তানে পৃথক অভিযানে ৭ সন্দেহভাজন জঙ্গি নিহত

5

অটোরিকশার দাপটে অচল সড়ক,গুদের ওপর বিষফোরা হয়ে দাঁড়িয়েছে

6

এপিবিএনকে আরও জনবান্ধব করতে নতুন আইনের খসড়া অনুমোদন

7

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, দেড় শতাধিক অভিবাসী উদ্ধার

8

ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে সমালোচনায় পাকিস্তানের সাবেক স্বরা

9

মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা ভারতীয়র, ভেঙে ফেলেন জানা

10

গভীর রাতে রাজপথে হুমা কুরেশি, সঙ্গে সাকিব সালিম

11

আসামে বন্যায় মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় দুই লাখ

12

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭

13

বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ফেক আইডি, থানায় জিডি

14

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত

15

কঙ্গোতে ইবোলা মহামারিতে প্রাণহানির সংখ্যা ছাড়াল ৩ হাজার

16

বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

17

ঝাড়খন্ডে ছাত্রদের ওপর বল প্রয়োগ করা ভুল হয়েছে: রাহুল গান্ধী

18

শুটিংয়ের ব্যস্ততার মাঝেও বন্যাদুর্গতদের পাশে সালমান খান

19

ব্রাজিল দলে সংস্কার চান আনচেলত্তি, ছেঁটে ফেলা হচ্ছে ৩ অভিজ্ঞ

20