Jahirul Hasan
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝাড়খন্ডে ছাত্রদের ওপর বল প্রয়োগ করা ভুল হয়েছে: রাহুল গান্ধী

ঝাড়খন্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিধানসভা ঘিরে আন্দোলন করা চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ইন্ডিয়া জোটের শরিক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) শাসিত রাজ্যে এই ঘটনা নিয়ে বিজেপি রাহুল গান্ধীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলার পরই তিনি এই বিষয়ে মুখ খুললেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় রাহুল গান্ধী স্পষ্ট জানান, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ করার পূর্ণ অধিকার রয়েছে এবং কেবল আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার টেকসই সমাধান সম্ভব। ঝাড়খণ্ড সরকারের উচিত অবিলম্বে এই শিক্ষার্থীদের বক্তব্য শোনা এবং তাদের সমস্যাগুলোর দ্রুত সমাধান করা।

ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর নিয়োগ পরীক্ষায় ব্যাপক কারচুপির অভিযোগে বিগত ১৭ দিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ৫১তম জন্মদিনের দিনে পুরোনো বিধানসভা ভবন প্রাঙ্গণ থেকে বিক্ষোভকারীরা 'বিধানসভা ঘেরাও' কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন। 

আন্দোলনকারীরা পুলিশের তৈরি করা ব্যারিকেড ভেঙে বিধানসভা চত্বরের দিকে এগোতে চাইলে পুলিশ তাদের ওপর চড়াও হয়। টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ, জলকামান ও বেপরোয়া লাঠিচার্জের কারণে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। এই মিছিলে গত নয় দিন ধরে অনশনরত ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা দেবেন্দ্র নাথ মাহাতো অ্যাম্বুলেন্সে করে এসে যোগ দেন। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার এ পর্যন্ত মাত্র ৩টি বিতর্কিত পরীক্ষা বাতিলের আশ্বাস দিলেও বাকি ১০টি পরীক্ষা বাতিলের দাবি অস্বীকার করায় এই আলোচনার অচলাবস্থা তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমক

1

জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ১০ দিন নির্ধারণ

2

‘বিশ্বকাপ বিক্রি করার সম্পদ নয়’, ফিফার পরিকল্পনার সমালোচনায়

3

রাশিয়ার স্যাটেলাইট তথ্যেই ‘নিখুঁত’ হয়েছে ইরান: সিএনএন

4

বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট

5

মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বাঁচেনি কেউই

6

মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ পাকিস্তানের প্রেসিডে

7

ছাত্রদল আজ যে ভূমিকা রেখেছে, তা প্রশংসার দাবিদার : রবিউল ইসল

8

হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’

9

বোয়িং কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী‌কে ডোনাল্ড ট্রা‌ম্পের স

10

শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সংগঠন, দায়িত্ব পেলেন মেন্ডিস

11

জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানাল বাংল

12

পর্দা উঠছে এশিয়ান গেমসের, প্রস্তুত জাপান

13

অনির্দিষ্টকালের বিরতিতে মেসি

14

বিদ্যুৎ ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হুইপ

15

৭০০ সিসিটিভি থেকে ১৫ হাজার পুলিশ, শি জিনপিংয়ের নিরাপত্তায় দি

16

আন্দোলনকারীদের ওপর নজরদারি, ‘ফেসিয়াল রিকগনিশন’ ক্যামেরা বসিয়

17

অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে যে লক্ষ্যের কথা জানালেন সিমন্স

18

বিশ্বমঞ্চে আজ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বাংলাদেশ

19

ব্রাজিল দলে সংস্কার চান আনচেলত্তি, ছেঁটে ফেলা হচ্ছে ৩ অভিজ্ঞ

20