Jahirul Hasan
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

মুসলিম বিশ্বের দেশগুলোতে অধিক প্রচলিত নাম ‘মোহাম্মদ’ নিয়ে উপহাস করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৭ অক্টোবর) জর্জিয়া অঙ্গরাজ্যের ডালটনে একটি নির্বাচনী ক্যাম্পেইনে যান ট্রাম্প। সেখানেই এ নাম নিয়ে উপহাস করেন তিনি।

ট্রাম্প বলেন, “ধরুন মধ্যপ্রাচ্যের কারও নাম নিয়ে আপনার সন্দেহ আছে, তাহলে শুধু বলুন ‘মোহাম্মদ’। আপনার ৬৫ শতাংশ সুযোগ আছে নাম মিলে যাওয়ার। শুধু বলবেন ‘হ্যালো মোহাম্মদ’, আমি দীর্ঘদিন ধরেই এটি করছি। আর আমার কখনো ভুল হয়নি।”

মুসলিম পরিবারে ছেলে শিশুদের নামের আগে, মাঝে বা পরে মোহাম্মদ রাখার প্রচলন রয়েছে। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মোহাম্মদ (সাঃ)-এর নামের সঙ্গে মিল রেখে মূলত মোহাম্মদ রাখা হয়।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্প মোহাম্মদ নাম নিয়ে উপহাস করার পর সেখানে উপস্থিত মানুষ চুপ ছিলেন। তারা এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন হবে। এর আগে জর্জিয়ার রিপাবলিকান পার্টির প্রতিদ্বন্দ্বিদের জন্য ক্যাম্পেইন করতে গেছেন তিনি।

নিজের বক্তব্যে ইরানের কথাও উল্লেখ করেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরান পৃথিবীর একমাত্র দেশ যেখানে কেউ প্রেসিডেন্ট হতে চায় না। তখনও মোহাম্মদ নাম নিয়ে উপহাস করেন তিনি। ট্রাম্প বলেন, “ইরান একমাত্র দেশ যেখানে কেউ প্রেসিডেন্ট হতে চায় না।” ওই সময় সেখানে থাকা কয়েকজনকে মোহাম্মদ হিসেবে উল্লেখ করে তিনি উপহাস করে বলেন তারা কী ইরানের প্রেসিডেন্ট হতে চান কি না।

ট্রাম্প এমন মন্তব্য করলেও সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ার পর নতুন নির্বাচনের মাধ্যমে ২০২৪ সালে ইরানের প্রেসিডেন্ট হন মাসুদ পেজেশকিয়ান। এরপর থেকে তিনিই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে

1

প্লাস্টিক ব্যাগে বিশ্বকাপ ট্রফি! কুকুরেয়ার কাণ্ডে তোলপাড়

2

এআই দিয়ে রায় লেখা অনুচিত ও অনৈতিক: প্রধান বিচারপতি

3

বাংলাদেশকে ‘ভালো দল’ উল্লেখ করে ব্যর্থতা স্বীকার করলেন কামিন

4

দেশের ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না : রুমি

5

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির পথে হ্যারি কেইন

6

শত্রুকে পরাজিত করায় ইরানি বাহিনীর প্রশংসা আইআরজিসি প্রধানের

7

৯ অক্টোবর মুক্তি পাচ্ছে সৌরভ ফারসীর নতুন সিনেমা "স্নেহের বন

8

লঞ্চের ভাড়াও বাড়লো

9

বেরোবির ১৮তম ব্যাচের নবীনদের বরণে শিবিরের বিশেষ আয়োজন

10

হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান!

11

রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন

12

শিক্ষাকে দক্ষতা ও কর্মসংস্থানে রূপান্তরই সরকারের মূল লক্ষ্য:

13

নিউইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর বিশ্লেষণ : ইরান যুদ্ধে পরাজয়ের

14

ভিনিসিয়ুসকে নিয়েই ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

15

তিন বছর পর এশিয়া কাপে ফিরল নেপাল

16

এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

17

রোহিত-হার্দিকদের কোচের দায়িত্ব থেকে জয়াবর্ধনের পদত্যাগ

18

হবিগঞ্জে নতুন গ্যালারি নির্মাণের আশ্বাস, প্রথম ধাপে স্পোর্টস

19

বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশও প্রত্যাখ্যান করল ফিফার প্রস্তাব

20