Jahirul Hasan
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির পথে হ্যারি কেইন

দলবদলের গুঞ্জনের মধ্যেই চুক্তি বাড়ানোর বিষয়ে বায়ার্ন মিউনিখের সঙ্গে আলোচনা চালিয়ে কথা জানিয়েছেন ইংল্যান্ডের মিডফিল্ডার হ্যারি কেইন। স্থানীয় সময় সোমবার (১৭ আগস্ট) মিউনিখে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন।

হ্যারি কেইন বলেন, বিশ্বকাপ পরবর্তী ছুটি থেকে ফেরার কারণে আলোচনা কিছুটা বিলম্বিত হয়েছিল। শিগগিরই ২০২৭ সালের পরবর্তী সময়ের জন্য চুক্তির বাড়ানোর বিষয়ে আলোচনা শুরু হবে।

চুক্তি নবায়ন বিষয়ে ৩৩ বছর বয়সী এই ফুটবলার বলেন, ঠিক কবে শুরু হবে তা নিশ্চিত নই, তবে এই সপ্তাহেই বা আগামী সপ্তাহে আলোচনা শুরু হবে। আমরা বিষয়টি নিয়ে শান্ত আছি, তারাও শান্ত। স্বাভাবিকভাবেই এখন আলোচনার সময় এসেছে, কারণ চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি, তাই বিষয়টি গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, উভয় পক্ষই এ নিয়ে স্বস্তিতে আছে এবং আমি মোটামুটি নিশ্চিত, এই সপ্তাহেই বা আগামী সপ্তাহে আলোচনা শুরু হবে।

২০২৩ সালে চার বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দেওয়া কেইন ইতোমধ্যে দুটি বুন্দেসলিগা শিরোপা ও একটি জার্মান কাপ জিতেছেন এবং তিন মৌসুমের মধ্যে দুবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছেছেন। বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪৭টি ম্যাচে তিনি ১৪৬টি গোল করার মতো অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন।

বায়ার্ন বারবারই কেইনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে; গত মৌসুমের শেষে টটেনহ্যামের সাবেক এই স্ট্রাইকারকে তারা ক্লাবের ইতিহাসে ‘সেরা দলবদল’ হিসেবে উল্লেখ করেছিল। জার্মান গণমাধ্যমের খবর অনুযায়ী, কেইনের নতুন চুক্তির মেয়াদ অন্তত ২০২৯ সাল পর্যন্ত হতে পারে।

মঙ্গলবার জার্মানির বিশ্বকাপজয়ী তারকা লোথার ম্যাথাউস মন্তব্য করেছেন, অক্টোবরে প্রদান করা হতে যাওয়া ব্যালন ডি’অর পুরস্কারের জন্য কেইনই প্রধান দাবিদার হওয়া উচিত। ১৯৯১ সালে এই পুরস্কার জয়ী ম্যাথাউস বলেন, ৫১টি ম্যাচে ৬১টি গোল করার মতো দুর্দান্ত এক মৌসুম কাটানোর পর অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে কেইনই এই পুরস্কারের বেশি যোগ্য।

স্কাই জার্মানির একটি কলামে ম্যাথাউস লিখেছেন, কেইন অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন এবং আমার মতে পুরো মৌসুমে তার খেলার মান একবারের জন্যও পড়েনি। বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন আগামী শনিবার মৌসুমের উদ্বোধনী সুপারকাপ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককরোচ জনতা পার্টির আন্দোলনে সহিংসতা, যা বললেন রাহুল গান্ধী

1

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান

2

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার

3

‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্

4

আন্দোলন থামতেই মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পু

5

উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র :

6

ইউরোপেই থাকছেন সালাহ

7

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

8

শোকার্ত মেসির পাশে থাকতে রোজারিও যাচ্ছেন সতীর্থরা

9

শেষবার আর্জেন্টিনার জার্সি পরতে দেশে মেসি

10

‘বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র রু

11

শিক্ষাখাত সংশ্লিষ্ট বিষয়ে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সঙ্গে মা

12

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্র

13

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ : সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগু

14

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় দুঃসংবাদ

15

দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী

16

‘তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি’: অনুত্তীর্ণদের উদ্দেশে শ

17

চীনের মহাকাশযানে কক্ষপথে যাচ্ছেন পাকিস্তানের প্রথম নভোচারী

18

বেলুচিস্তানে পৃথক অভিযানে ৭ সন্দেহভাজন জঙ্গি নিহত

19

বন্যায় ডুবে গেল এশিয়ান গেমসের আয়োজক শহর

20