Jahirul Hasan
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোহিত-হার্দিকদের কোচের দায়িত্ব থেকে জয়াবর্ধনের পদত্যাগ

প্রথমে স্টিফেন ফ্লেমিং, এবার মাহেলা জয়াবর্ধনে। আইপিএলের নতুন মৌসুম শুরুর আগে অন্যতম সফল দুই কোচ তাদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। চেন্নাই সুপার কিংসের হয়ে পাঁচটি শিরোপাজয়ী ফ্লেমিং নতুন করে কোচ হয়েছেন ইংল্যান্ড টেস্ট দলের। মুম্বাই ইন্ডিয়ান্সকে তিনবার চ্যাম্পিয়ন বানানো জয়াবর্ধনে অবশ্য পরবর্তী গন্তব্য নিয়ে কিচু জানাননি।

রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়াদের কোচ হিসেবে ১০ বছর দায়িত্ব পালন করেছেন শ্রীলঙ্কান এই কিংবদন্তি। ফ্র্যাঞ্চাইজিটি আইপিএলে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে, এর মধ্যে তিনবারই কোচ ছিলেন জয়াবর্ধনে। ২০১৭ আসরের আগে জয়াবর্ধনেকে প্রথম প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং ২০২২ মৌসুম পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। এরপর এসএ২০, আইএলটি২০ ও এমএলসি-সহ বিভিন্ন বিদেশি লিগে মুম্বাই ইন্ডিয়ান্স ‘গ্লোবাল হেড অফ পারফরম্যান্স’ পদে উন্নীত করা হয় তাকে।

২০২৪ সালের ভুলে যাওয়ার মতো একটি মৌসুমের পর ২০২৫ আইপিএলের আগে মার্ক বাউচারের জায়গায় জয়াবর্ধনে প্রধান কোচ হিসেবে ফিরে আসেন। সেই আসরে মুম্বাই ইন্ডিয়ান্স দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত পৌঁছেছিল। তবে ২০২৬ মৌসুমটি তাদের জন্য হতাশাজনক ছিল, কারণ তারা পয়েন্ট তালিকার দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে থেকে মৌসুম শেষ করে।

লঙ্কান এই কোচ দায়িত্ব ছাড়ার পর মুম্বাই ফ্র্যাঞ্চাইজির মালিক নীতা আম্বানি বলেছেন, ‘মাহেলা বছরের পর বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার শান্ত নেতৃত্ব, সততা এবং খেলার প্রতি গভীর ভালোবাসা আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুরো এমআই পরিবারের পক্ষ থেকে আমি মাহেলাকে তার অসামান্য অবদান এবং দীর্ঘদিনের অবিচল নিষ্ঠার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমরা একসঙ্গে যে পথ পাড়ি দিয়েছি এবং যে স্মৃতিগুলো তৈরি করেছি, তা আমাদের কাছে সবসময় অমূল্য হয়ে থাকবে।’

জয়াবর্ধনে জানিয়েছেন, ‘মুম্বাইয়ে কাটানো সময় আমার যাত্রাপথের অত্যন্ত বিশেষ একটি অংশ হিসেবে অভিহিত হবে এবং এই অভিজ্ঞতাটি সর্বদা পরম যত্নে আগলে রাখব। আমরা যৌথভাবে যা অর্জন করেছি, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। মুম্বাইয়ের জন্য আমার হৃদয়ে সবসময়ই একটি বিশেষ স্থান থাকবে। আগামী বছরগুলোয় দলটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, শাস্তি দাবি জাম

1

সাদা শাড়িতেও মোহময়ী মিম

2

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

3

আরেকটি এশিয়ান কাপের ড্র, বাংলাদেশের খেলা আরব আমিরাতে

4

ইরানি সব এয়ারলাইনকে বিশ্বজুড়ে অচল করতে পারবে যুক্তরাষ্ট্র?

5

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

6

দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা

7

জামালদের আড়ালে রাখছে বাফুফে নাকি ডুলি?

8

সরকার আন্তরিকতার চরম নিদর্শন দেখাচ্ছে : রিজভী

9

মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন

10

রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

11

ইউরোপেই থাকছেন সালাহ

12

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্র

13

ভেদরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

14

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন

15

৬৪ দলের বিশ্বকাপের পথে ফিফা, সমালোচনাতেও থামছেন না ইনফান্তিন

16

সৌদিতে সাগরে বিকল নৌকা থেকে ২ বাংলাদেশি উদ্ধার

17

ওমানের শ্রমবাজার খোলার প্রচারণা বিভ্রান্তিকর, অর্থ না দেওয়ার

18

ভারতের অরুণাচলে আকস্মিক বন্যায় ৫ সেনা নিখোঁজ

19

কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়ার বিরুদ্ধে মামলা

20