Jahirul Hasan
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিয়ানমারে বিমান হামলায় নিহত ১১

মিয়ানমারের মধ্যাঞ্চলের এক গ্রামে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় মান্দালয় শহরে হামলায় প্রাণহানির ওই ঘটনা ঘটেছে বলে শনিবার স্থানীয় এক বিদ্রোহী যোদ্ধা জানিয়েছেন।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। মান্দালয় শহরের দক্ষিণ-পশ্চিমে ইয়েসাগিও এলাকায় পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রিত অঞ্চলে শুক্রবার দুপুর ২টার দিকে ওই হামলার ঘটনা ঘটেছে। 

পিডিএফের সদস্য বো পাও বলেছেন, সামরিক বাহিনীর বিমান হামলায় ছয় নারী ও দুই শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে এক বছরের একটি শিশুও রয়েছে, যে কেবল হাঁটতে শিখেছিল।

তবে এই হামলার বিষয়ে জানতে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। নিরাপত্তার কারণে নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী হামলার পরবর্তী পরিস্থিতি বর্ণনা করেছেন।

তিনি বলেন, আমি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া তিনটি বাড়ি দেখেছি। এই বাড়িগুলো রাস্তার পাশেই ছিল; যেখানে বোমা আঘাত হেনেছিল।
ওই প্রত্যক্ষদর্শী বলেন, সাইকেল চালিয়ে যাওয়া ১১ বছরের এক স্কুলছাত্রসহ সবাই ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

মিয়ানমারে সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, গৃহযুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে ১ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
কেন্দ্রীয় শাসনের বিরোধিতাকারী জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলোর পাশাপাশি পিডিএফের যোদ্ধারা দীর্ঘদিন ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন।

তবে সামরিক বাহিনীর বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের পর মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের আশপাশে পিডিএফের যোদ্ধারা বর্তমানেন কিছুটা কোণঠাসা অবস্থায় রয়েছে।

সূত্র: এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

1

২০৩০ পর্যন্ত পিএসজির দায়িত্বে এনরিকে

2

ডাকসুর সাহিত্য পত্রিকা ‘আভাস’ এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন

3

ইয়েমেনের হুতিদের কাছে কমান্ডার,ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে

4

চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : জোনায়

5

প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি তাছবীর হোসেন,সাধারণ সম

6

ইউরোপেই থাকছেন সালাহ

7

যান্ত্রিক ত্রুটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর হেলিকপ্টারের জরুরি

8

কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৬ অনুষ্

9

আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধ বন্ধের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার

10

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বা

11

তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

12

লঞ্চের ভাড়াও বাড়লো

13

হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের

14

এটাই বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়: শান্ত

15

১০০ বছরে এই প্রথম জীবিত প্রেসিডেন্ট হিসেবে মুদ্রায় ট্রাম্পের

16

৪৩৪১ হাজি ফেরত পাচ্ছেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

17

মাওয়া-ঢাকা মহাসড়কে বেপরোয়া গতিতে দুর্ঘটনা: ৮ মাস পর ঘাতক চাল

18

শিক্ষাকে দক্ষতা ও কর্মসংস্থানে রূপান্তরই সরকারের মূল লক্ষ্য:

19

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়

20