Jahirul Hasan
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইসিসির স্বীকৃতি পেতেই পাকিস্তানের সাবেক তারকাকে কোচ করল এনপিএল ক্লাব

পাকিস্তানের সাবেক কোচ মিসবাহ উল হক নতুন করে কোচিংয়ে যুক্ত হচ্ছেন। নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সুদূরপশ্চিম রয়্যালস। গতকাল আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।

আইসিসির অনুমোদন পাওয়ার কারণে এখন থেকে টেস্ট খেলুড়ে দেশের সক্রিয় খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে পারবে এনপিএল। রয়্যালস তাদের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মিসবাহর প্রধান কোচ হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের অন্যতম শ্রদ্ধাভাজন ব্যক্তি, সাবকে অধিনায়ক ও প্রধান কোচ মিসবাহ উল হক এখন সুদূরপশ্চিম রয়্যালসের।’

টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মিসবাহর বেশ ভালো অভিজ্ঞতা আছে। পাকিস্তান সুপার লিগের প্রথম আসরে তার নেতৃত্বে ইসলামাবাদ ইউনাইটেড শিরোপা জিতেছিল। তার নেতৃত্বে ২০১৬ সালে পাকিস্তান আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ টেস্ট দল হয়েছিল। ১৬২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা মিসবাহ পেশাওয়ার জালমির ব্যাটিং কোচ ছিলেন। পিএসএলের ১১তম আসরে দলটি চ্যাম্পিয়ন হয়।

২৬ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে এনপিএল। আগের দুটি আসরে লিগ পর্বে শীর্ষে ছিল রয়্যালস, দুইবারই ফাইনাল খেলেছিল। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি একবারও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : প

1

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ ড্র করার পর যা বললেন লিটন

2

ভোটার স্থানান্তর কার্যক্রম আবারও চালু করল ইসি

3

সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না আনচেলত্তি, লক্ষ্য তারুণ্যনির্ভর

4

বেরোবির বিজয়-২৪ হলের প্রভোস্ট হলেন ড. মো. হারুন-আল-রশীদ

5

ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের, দাবি মরিনিওর

6

দেশে ফিরলেন স্পিকার

7

সংসদকে পাশ কাটিয়ে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধে জড়িয়ে পড়ছে পাকিস্তা

8

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিত

9

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্র

10

‘নানা পাটেকার হয়তো জীবিত আছেন, বিদেশে আত্মগোপন করে থাকতে পার

11

ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

12

ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : শিক্ষ

13

বাবা, আমি এখনও বিশ্বাস করতে পারছি না তুমি চলে গেছ : মেসি

14

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ঝুঁকিতে কুবি শিক্ষার্

15

ছবির মতো বাস্তবেও যদি ভুলে যান? জবাবে যা বললেন টম-জেন্ডায়া

16

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

17

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উ

18

গাজায় ইসরায়েলি হামলাকে ‌‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ বললেন আনোয়ার ইব

19

বিশ্বকাপে রাতারাতি তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি

20