Jahirul Hasan
প্রকাশ : Aug 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইনজীবীকে মারধরের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার আদালত প্রাঙ্গণে আইনজীবী মো. মোহাইমিনুল ইসলাম খানকে মারধরের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বাদী মো. মোহাইমিনুল ইসলাম খান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে মামলার আবেদন করেন। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত অভিযোগটি ২৪ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানায় এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন।

মামলার পর বাদীসহ কয়েকজন আইনজীবী গণমাধ্যমকর্মীদের সামনে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। তারা বলেন, আদালতের মতো গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাবেষ্টিত এলাকায় পরিকল্পিতভাবে আইনজীবীর ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মামলায় আসামিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার সময় বাদীপক্ষে আদালতে উপস্থিত ছিলেন, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম খান, সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল ও লাইব্রেরি সম্পাদক মাকসুদুল হাসান সবুজ।
মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন—উম্মে হাফসা তন্বী, হুমায়ুন কবির, মো. আশরাফুল আলম খান, মাহাবুব আলম খান, শাহাদাত হোসেন, জিদান, মো. মোহিবুল্লাহ, রায়হান, খালেদ সাইফুল্লা নাঈম ও আরমান হোসেন।

মামলার অভিযোগে বলা হয়, গত (২৫ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে যৌতুক নিরোধ আইনের একটি মামলায় আসামিপক্ষের হয়ে শুনানি শেষ করেন মোহাইমিনুল ইসলাম খান। এরপর মক্কেলদের সঙ্গে নিয়ে চেম্বারে ফেরার সময় সিএমএম আদালতের হাজতখানার সামনে তাদের ওপর হামলা চালানো হয়।
বাদীর অভিযোগ, প্রথম চার আসামির মদতে ভাড়াটে লোকজন তাকে হত্যার উদ্দেশ্যে সংঘবদ্ধভাবে হামলা করেন। এ সময় হামলাকারীরা তার মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুসি ও লাথি মারেন।

চিৎকার শুনে আদালত প্রাঙ্গণে থাকা আইনজীবী ও সাধারণ লোকজন ঘটনাস্থলে এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে উপস্থিত লোকজনের সহায়তায় ছয়জনকে হাতেনাতে আটক করে ঢাকা আইনজীবী সমিতিতে নিয়ে যাওয়া হয়। তবে হামলায় জড়িত অন্যরা পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এরপর আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে পলাতকরা আরও ২০ থেকে ২৫ জনকে সঙ্গে নিয়ে ঢাকা আইনজীবী সমিতির মূল ভবনের তৃতীয় তলায় প্রবেশ করে। সেখানে তারা ফের অতর্কিত হামলা চালায় বলে মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সূর্যবংশীকে আরও অপেক্ষা করতে বললেন গম্ভীর

1

জনগণের প্রত্যাশা পূরণ করেই আমরা স্থানীয় সরকার নির্বাচনে জিতত

2

প্রাণনাশের হুমকির মুখে নেতানিয়াহুর বড় ছেলে যুক্তরাষ্ট্র ছেড়ে

3

জন্মস্থান রোজারিওতে মেসিকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি

4

বিদ্যুৎ ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হুইপ

5

নিজস্ব ড্রোন বিস্ফোরণে গাজায় ২ ইসরায়েলি সেনা নিহত

6

শরীয়তপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত: পালিয়ে গেল চা

7

ঢাবিতে মেট্রোরেলের তারে কাপড়, ৪০ মিনিট বন্ধ মতিঝিল-উত্তরা ট্

8

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও

9

নানা পাটেকরের মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তে যা এলো

10

মেসি ছাড়াই দেশে ফিরছেন আর্জেন্টাইনরা

11

সাড়ে ৩ লাখ ডলারেই মিলবে আর্জেন্টিনার নাগরিকত্ব

12

রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

13

তরুণদের দক্ষতা শুধু চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে ন

14

রিপাবলিক বাংলা ছাড়লেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

15

তার্কিশ ক্লাব ছেড়ে বার্সায় ক্রোয়েশিয়ান গোলরক্ষক

16

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ইরানে

17

‘আমাকে কিছুই জানানো হয়নি’, ‘সরকে চুনর’ বিতর্কে নোরা

18

নিউইয়র্কে এক বছরের জন্য স্কুল শিক্ষার্থীদের এআই ব্যবহারে নিষ

19

বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, আকাশের দিকে তাকিয়ে করলেন উ

20