Jahirul Hasan
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

শত্রুকে পরাজিত করায় ইরানি বাহিনীর প্রশংসা আইআরজিসি প্রধানের

ছয় মাসের যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল আহমাদ ভাহিদি। তিনি দাবি করেছেন, ইরানি বাহিনী বিশ্বের ইতিহাসের সবচেয়ে ভারী অস্ত্রে সজ্জিত সামরিক শক্তিকে নতজানু করতে সক্ষম হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনী, পুলিশ, বাসিজ, উপজাতীয় বাহিনী ও গোয়েন্দা সদস্যদের উদ্দেশে দেওয়া এক বার্তায় ভাহিদি বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও ইরানি বাহিনী তাদের সামরিক অভিযান সফলভাবে পরিচালনা করেছে। এর মাধ্যমে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ সক্ষমতা প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, ব্যাপক গোলাবর্ষণ ও প্রতিকূল পরিবেশের মধ্যেও ইরানি বাহিনী সফলভাবে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অভিযান চালিয়েছে। দক্ষিণের দ্বীপ ও উপকূলীয় অঞ্চলের প্রচণ্ড গরম ও আর্দ্রতা থেকে শুরু করে উত্তরের পার্বত্য সীমান্তের তীব্র শীত—সব ধরনের কঠিন পরিস্থিতিতেই তারা যুদ্ধ করেছে।

ভাহিদি বলেন, ‘আপনারা বিশ্বের ইতিহাসের সবচেয়ে ভারী অস্ত্রে সজ্জিত সামরিক শক্তিকে নতজানু করেছেন।’

আইআরজিসি প্রধান আরও বলেন, উদ্ভাবনী কৌশল প্রয়োগের মাধ্যমে ইরানি বাহিনী যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়েছে। তাদের সামরিক তৎপরতা প্রতিপক্ষের ওপর ইরানের ইচ্ছা চাপিয়ে দিতে সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি।

ভাহিদির ভাষ্য, ছয় মাসের এই যুদ্ধ নিপীড়িত জনগণের মধ্যে আধিপত্যবাদী শক্তিগুলোকে শেষ পর্যন্ত পরাজিত করার নতুন আশা জাগিয়েছে।

এ সময় তিনি যুদ্ধের পুরো সময় ইরানি জনগণের সমর্থন ও অংশগ্রহণেরও প্রশংসা করেন। জনগণের অব্যাহত সমর্থন এবং সৃষ্টিকর্তার সহায়তায় অঞ্চলটির মানুষের দুর্ভোগের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিশেষ করে ফিলিস্তিন ও লেবাননের মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করেন আইআরজিসি প্রধান। 

সূত্র: তাসনিম নিউজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে নরওয়ে

1

‘ইন্ডাস্ট্রির সঙ্গে সমন্বয় হলে গবেষণায় ব্যাপক পরিবর্তন আসবে’

2

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্

3

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

4

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত

5

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

6

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

7

‘আমাদের সম্পর্ক কবর পর্যন্ত বেঁচে থাকুক’

8

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

9

হজের নিবন্ধন সুষ্ঠুভাবে করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছ

10

ডাকসুর সাহিত্য পত্রিকা ‘আভাস’ এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন

11

ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু পদক্ষেপ একটি টিক

12

ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

13

বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে

14

ডোনাল্ড ট্রাম্পের স‌ঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মতবিনি

15

ইউরোপিয়ান ব্যর্থতার পর নীরবতা ভাঙলেন সালাহ

16

রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির

17

শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটির সভাপতি বিদ্যুৎ, সাধারণ সম্

18

চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকে ঠিকানা খুঁজে নতুন যাত

19

একসঙ্গে তেজসে উড়লেন ভারত-জাপানের দুই বিমানপ্রধান

20