Jahirul Hasan
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

তিন বছর পর এশিয়া কাপে ফিরল নেপাল

এশিয়ান ক্রিকেটে নেপালের উত্থান অব্যাহত আছে। দলটি আগামী বছরের এশিয়া কাপে জায়গা নিশ্চিত করেছে। সেখানে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তানের মতো পূর্ণ সদস্য দেশের সঙ্গে লড়বে তারা।

নেপাল এনিয়ে দ্বিতীয়বার এশিয়া কাপে অংশ নিচ্ছে। ২০২৩ সালে তারা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আসরে প্রথমবার অংশ নিয়েছিল। আগামী বছর মাঝামাঝি সময়ে বাংলাদেশের মাটিতে এশিয়ার শীর্ষ ক্রিকেট প্রতিযোগিতা হবে।

আজ এসিসি পুরুষ প্রিমিয়ার কাপ ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতে এশিয়া কাপের টিকিট কেটেছে নেপাল। কুয়ালালামপুরের বায়ুয়েমাস ওভালে ৯ উইকেটে ৩১৩ রান করে নেপাল।

ওপেনার আসিফ শেখ ১০৬ বলে ১০২ রান করে শক্ত ভিত গড়েন। তারপর রোহিত পাউডেল (৪০) ও গুলশান ঝা (৫২) ভালো অবদান রাখেন। আমিরাতের হয়ে সেরা বোলিং করেন ইবরার আহমেদ। ৬২ রানে চার উইকেট নেন তিনি।

বড় লক্ষ্যে নেমে তানিশ সুরি ভালো শুরু এনে দেন। ২৮ বলে ৪২ রান করেন তিনি। তবে করন কেসি ও ললিত রাজবংশীর দুর্দান্ত বোলিংয়ে পেরে ওঠেনি তারা। দুই বোলার যথাক্রমে তিন ও দুটি উইকেট নেন ৪৯ ও ৪৩ রান খরচায়। রাহুল চোপড়ার অপরাজিত ১০০ ও সোহাইব খানের ৫২ রানের ইনিংসে কেবল ব্যবধান কমাতে পেরেছে তারা। আমিরাতকে ২৬৯ রানে অলআউট  করে ৪৪ রানে জিতে এশিয়া কাপে জায়গা করে নেয় নেপাল। সিরিজে ১৭ উইকেট নিয়ে সেরা হয়েছেন সন্দীপ লামিছানে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দিন ভারি বৃষ্টির আশঙ্কা, রাজধানীতে তাপমাত্রা কমার সম্ভা

1

কিম জং উনের আরও সন্তান থাকতে পারে: দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প

2

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

3

স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক

4

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির

5

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখাই আমাদের উদ্দেশ্

6

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

7

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ : যুক্তরাষ্ট্র, তুরস্ককে কড়া বার্তা

8

চিকিৎসার মাঝপথেই মানুষের টানে ফিরে এসেছি

9

আকস্মিক বন্যায় নেপালের পাশাপাশি চীনের তিব্বতেও ভয়াবহ বিপর্যয়

10

ভেদরগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

11

তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত চেয়ে উয়েফা, এএফসি ও কনকাকাফের যৌথ

12

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানম

13

বাংলাদেশকে ‘ভালো দল’ উল্লেখ করে ব্যর্থতা স্বীকার করলেন কামিন

14

ইলন মাস্কের নজর ভারতের গ্রামে

15

ঢাকার চারপাশে নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে নির্দেশ প্

16

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১০০ ফিলিস্তিনির জানাজা গাজায় অনুষ্ঠি

17

১ ঘণ্টা পর খুলে দেওয়া হলো সচিবালয়ের প্রধান ফটক

18

লিও, তুমি সর্বকালের সেরা: লিসান্দ্রো

19

নিজেকে গড়ে তোলো, তোমরাই গড়বে সুন্দর বাংলাদেশ

20