Jahirul Hasan
প্রকাশ : Sep 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

একসঙ্গে তেজসে উড়লেন ভারত-জাপানের দুই বিমানপ্রধান

ভারত ও জাপানের প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মাত্রা যোগ হয়েছে। চলমান দ্বিপক্ষীয় বিমান মহড়া ‘বীর গার্ডিয়ান-২০২৬’-এর মধ্যে রাজস্থানের যোধপুর বিমানঘাঁটি থেকে ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং এবং জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ জেনারেল তাকেহিরো মরিতা তেজস যুদ্ধবিমানে উড্ডয়ন করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

রোববার মহড়ায় দুই দেশের যুদ্ধবিমানগুলো উন্নত কৌশলগত প্রশিক্ষণ ও বিভিন্ন অপারেশনাল অনুশীলনে অংশ নেয়। এর লক্ষ্য দুই বিমানবাহিনীর মধ্যে পারস্পরিক সক্ষমতা, সমন্বয় ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা।

তেজসে উড়ার অভিজ্ঞতার প্রশংসা করে জেনারেল তাকেহিরো মরিতা বলেন, ভারতীয় প্রযুক্তি ও প্রতিরক্ষা সক্ষমতার প্রতীক হিসেবে তেজস ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগেরও প্রতিফলন।

তিনি বলেন, তেজসের উন্নয়নে সামরিক বাহিনী ও শিল্প খাতের বহু মানুষের অবদান রয়েছে। এই উড্ডয়নের মাধ্যমে ভারতীয় বিমানবাহিনীর প্রশিক্ষণব্যবস্থা ও মহড়াটির গুরুত্ব সম্পর্কে তিনি সরাসরি অভিজ্ঞতা অর্জন করেছেন।

যোধপুর বিমানঘাঁটিতে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলা ১৪ দিনের ‘বীর গার্ডিয়ান-২০২৬’ মহড়ায় ভারতীয় বিমানবাহিনী তেজস, সুখোই-৩০এমকেআই ও রাফাল যুদ্ধবিমান নিয়ে অংশ নিচ্ছে। অন্যদিকে জাপান মোতায়েন করেছে তাদের এফ-২এ যুদ্ধবিমান।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

1

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

2

বেরোবির বিজয়-২৪ হলে আধুনিকায়িত রিডিং রুম ও মসজিদ উদ্বোধন

3

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

4

শরীয়তপুরে মসজিদের ইমাম এনামুল হকের মামলা প্রত্যাহার ও মুক্তি

5

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

6

‘ইন্ডাস্ট্রির সঙ্গে সমন্বয় হলে গবেষণায় ব্যাপক পরিবর্তন আসবে’

7

ধানমন্ডি-৩২ এ জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণের অভিযোগে মারধর,

8

মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সংঘাতের আশঙ্কা কমায় হ্রাস পেয়েছে তে

9

রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

10

বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশা

11

বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

12

মেসি ছাড়াই দেশে ফিরছেন আর্জেন্টাইনরা

13

প্রতিটি পরিসংখ্যানের পেছনে রয়েছে মানুষ, যাদের জীবন ও জীবিকা

14

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে নড়িয়ার রাজনগরে বিএনপি নেত

15

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল

16

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ

17

‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’

18

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার পর অবকাশ থেকে আগেভাগেই ফিরলেন ট্র

19

আর্সেনালের পরিবর্তে ম্যানসিটিতে যোগদানের কারণ জানালেন মঙ্গা

20