Jahirul Hasan
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টার স্মৃতি পাঠাগারের উদ্যোগে বৃত্তি প্রদান ও বৃক্ষরোপণ

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে হাজী আব্দুল মালেক মাস্টার স্মৃতি পাঠাগারের উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

হাজী আব্দুল মালেক মাস্টারের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) দিনব্যাপী রাজনগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে প্রায় ৪০০টি তালগাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাজী আব্দুল মালেক মাস্টার স্মৃতি পাঠাগারের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসএম মিজানুর রহমান, সহ-সভাপতি এসএম আজিজুল হক, সাধারণ সম্পাদক সৈয়দ শাহআলম, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রিপন, ডা. কবির আলম, কাওসার আহমেদ প্রমুখ। মাস্টার সবুজ, মাস্টার আবুল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন সৈয়দ হেমায়েত হোসেন ও সৈয়দ সাজ্জাদ রায়হান।

এ সময় হাজী আব্দুল মালেক মাস্টার স্মৃতি পাঠাগারের সভাপতি অধ্যাপক এসএম মিজানুর রহমান বলেন, “আমার বাবা হাজী আব্দুল মালেক মাস্টার ছিলেন একজন আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মানুষ। তিনি সবসময় শিক্ষার প্রসার এবং মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর স্মৃতিকে ধরে রাখতে আমরা প্রতিবছর গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করে আসছি।

আজকের বৃত্তি প্রদান কর্মসূচির মাধ্যমে আমরা মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করতে চাই। একই সঙ্গে ৪০০টি তালগাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সামান্য হলেও অবদান রাখার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক, সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।”

পাঠাগারের নেতৃবৃন্দ বলেন, হাজী আব্দুল মালেক মাস্টারের আদর্শ ও মানবিক কর্মকাণ্ড নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের

1

কাসেমিরোকে দলে নিয়ে বিপাকে মিয়ামি

2

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

3

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

4

ঢাকার চারপাশে নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে নির্দেশ প্

5

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্য

6

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগে মির্জা ফখরুলের আ

7

স্পেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও থাকবেন দে লা ফুয়েন্

8

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সতর্কতা

9

কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেগুলো নিরসন হয়ে যাবে : ধর্ম

10

ভিসির বাংলোর পুকুরে মাছের খাবার: দেড় লাখ বরাদ্দ, প্রকৃত ব্যয়

11

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণ

12

ভারতজুড়ে এখন একটিই স্লোগান ‘এবার মোদির পালা’

13

ছবির মতো বাস্তবেও যদি ভুলে যান? জবাবে যা বললেন টম-জেন্ডায়া

14

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্র

15

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে নড়িয়ার রাজনগরে বিএনপি নেত

16

প্রতিরক্ষামূলক অবস্থান থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

17

বেরোবিতে পাঁচ দফা দাবিতে শিবিরের নেতাকর্মীদের স্মারকলিপি

18

একাদশে ভর্তিতে এবারও থাকছে না পরীক্ষা, আবেদন শুরু ১৫ সেপ্টেম

19

ফের আকস্মিক বানের মুখে নেপাল : জারি উচ্চ সতর্কতা

20