Jahirul Hasan
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের বিশাল যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, দক্ষ যুব সমাজ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এখানে সকলের দায়িত্ব রয়েছে এবং আমি সকলকে নিজ নিজ দায়িত্ব সততার সাথে পালন করার আহ্বান জানাই।

যুব সমাজকে জাতীয় উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে শনিবার সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদফতরের কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এ সময় তিনি কর্মশালায় সকলের গুরুত্বপূর্ণ সুপারিশ আগামী সাত দিনের মধ্যে লিখিত আকারে প্রস্তাব হিসেবে যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালকের কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেন। কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য প্রতি চার মাস পর পর সভা আয়োজন করা হবে বলেও তিনি জানান।

প্রতিমন্ত্রী বলেন, যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে যুবকদের গড়ে তুলতে প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে। 

তিনি জানান, বর্তমানে ৮৩টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হলেও অনুপযোগী ট্রেডগুলো বাদ দিয়ে নতুন প্রজেক্ট গ্রহণ করা হবে। এর অংশ হিসেবে ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং, কেয়ার গিভিং এবং থার্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং কোর্সসমূহ উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। এছাড়া প্রতিটি উপজেলায় আধুনিক ট্রেনিং সেন্টার গড়ে তোলার সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রণালয় পর্যালোচনা করছে।

যুবকদের স্বাবলম্বী করতে সরকারের দেওয়া ঋণের অপব্যবহার ও দুর্নীতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। ঋণের টাকা যেন কোনওভাবেই অনিয়মে ব্যবহার না হয় তা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। সঠিক সময়ে অফিসে আসার শৃঙ্খলাবোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

প্রশিক্ষিত যুবদের সঠিক মূল্যায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে ইতোমধ্যেই প্রশিক্ষণার্থীদের একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির কাজ চলমান রয়েছে। যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে পরিচালিত প্রতিটি কার্যক্রমের মাঠপর্যায়ে কঠোর মনিটরিং নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম। 
যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক মোতাহার হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও যুব উন্নয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সংগঠন, দায়িত্ব পেলেন মেন্ডিস

1

সূর্যবংশীকে আরও অপেক্ষা করতে বললেন গম্ভীর

2

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

3

নাটকীয় জয়ের সম্ভাবনা জাগিয়েও হারল পাকিস্তান, জিতল ইংল্যান

4

মাদকের বিরুদ্ধে বেরোবির ‘জিরো টলারেন্স’, কারবারিদের ধরিয়ে দি

5

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার ঘ

6

লোহিত সাগরের উপকূলে হুথিদের অভিযানে ইরানের উচ্ছ্বাস

7

বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে

8

মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনের মানুষের অজানা গল্প নিয়ে শুরু হলো

9

সুনেরাহর প্রার্থনা : কোনো বহুরূপীকে নিকটে আসতে দিয়ো না

10

বাংলাদেশকে ‘হালকাভাবে’ দেখছে না অস্ট্রেলিয়া!

11

ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট প

12

রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান

13

ইমরান খানের স্বাস্থ্যের ব্যাপারে ‘নো কম্প্রোমাইজ’, সরব হলেন

14

ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের

15

জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার

16

এবার সংবাদ সম্মেলনে মুখ খুললেন স্বয়ং জেমস

17

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরলেন সোনাক্ষী! কার কাছে চাই

18

ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, রাজনৈতিক চাপে কাজের অভিযোগ জামা

19

অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ

20