Jahirul Hasan
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার পর অবকাশ থেকে আগেভাগেই ফিরলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়ের এক দিন আগেই ক্যাম্প ডেভিড থেকে হোয়াইট হাউসে ফিরে গেছেন বলে জানা গেছে। রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, সাপ্তাহিক ছুটি কাটাতে ট্রাম্প মেরিল্যান্ডের গ্রামীণ এলাকায় অবস্থিত প্রেসিডেন্টের অবকাশকেন্দ্র ক্যাম্প ডেভিডে গিয়েছিলেন। আগে ঘোষণা অনুযায়ী, তার সেখানে আরও একদিন থাকার কথা ছিল। তবে হঠাৎ করেই তিনি ওয়াশিংটনে ফিরে আসেন। যদিও কেন তিনি নির্ধারিত সময়ের আগে ফিরে এসেছেন, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

ট্রাম্পের এই হন্তদন্ত হয়ে ফিরে আসার আগেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের  বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, ইরানের সমর্থনপুষ্ট হুথিরা ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এ ছাড়া সৌদি রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও আগুন লাগার খবর পাওয়া যায়।

পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং দেশটির কয়েকটি দূতাবাস। তারা সতর্ক করে বলেছে, পরিস্থিতি দ্রুত আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক সতর্কবার্তায় বলেছে, ‘এই সামরিক সংঘাত দ্রুত বড় আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে।’

সূত্র: সামা টিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৈরি পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্

1

পিএসএলে বড় ধরনের পরিবর্তনের আভাস

2

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বাধীন ইসির প্রতিনিধি দলের সাক

3

কঠিন সময়ে পাশে ছিল ক্লাব, প্রতিদান দিতে চান ফোডেন

4

চাঁদে ঘাঁটি নির্মাণ প্রকল্পে ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র

5

পর্দায় নয়, পেশাদার ফুটবলে অভিষেক হচ্ছে টাইগার শ্রফের

6

দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি : শিক্ষামন্ত্

7

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী

8

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ খা

9

প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি হেফাজতের

10

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

11

বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

12

অটোরিকশার দাপটে অচল সড়ক,গুদের ওপর বিষফোরা হয়ে দাঁড়িয়েছে

13

লিবিয়া থেকে দে‌শে ফি‌রে‌ছে আরও ৩৪০ বাংলাদেশি

14

হুথিদের হামলা রুখে দিয়ে বিশাল পাল্টা হামলা ইয়েমেনি সরকারি বা

15

সারা বছর এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে

16

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্

17

জাকারবার্গকে তিনদিনের আলটিমেটাম ভারতের

18

আইসিসির ‘পশ্চাৎপদ পদক্ষেপে’ কড়া কথা ‍শোনালেন ওয়াহ

19

বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে: স্মিথ

20