Jahirul Hasan
প্রকাশ : Sep 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় দলে সাব্বিরের ফেরা নিয়ে যা বললেন লিটন

জনপ্রিয়তার কারণে বাংলাদেশের ক্রিকেটে সাব্বির রহমানের আলাদা পরিচিতি রয়েছে। ৩৪ বছর বয়সেও জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা এই ব্যাটার সম্প্রতি পারফরম্যান্স দিয়ে আবারও নির্বাচকদের নজরে এসেছেন। তবে এশিয়ান গেমসের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি তার।

সাব্বিরের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে এবার কথা বলেছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। তার বক্তব্যে স্পষ্ট, জাতীয় দলের ভাবনায় এখনও রয়েছেন সাব্বির। তবে একই পজিশনে থাকা ক্রিকেটারদের মধ্যে আপাতত ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে বেশি সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে দলের।

লিটন বলেন, ‘নির্বাচক, কোচ, আমার—সবার ভাবনায়ই আছে। যারা নিচের সারিতে ব্যাট করে, জায়গা ওপেন। যে ভালো করবে, তারই আসার সুযোগ আছে। অনেকদিন পর রাব্বি টিমে এসেছে। জিম্বাবুয়েতে ভালো করেছে। অবশ্যই তার সুযোগ বেশি।’

তিনি আরও বলেন, ‘৫-৬ এ ব্যাট করে এমন ৩-৪ জন খেলোয়াড়ই আছে। ঘুরিয়ে-ফিরিয়ে ওদের সুযোগ দেব। যে ভালো করবে, যাকে উপযুক্ত মনে হবে, তাকেই খেলানোর চেষ্টা করা হবে।’

এদিকে চোটের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার বদলি হিসেবে কে দলে আসবেন, সে সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছেন লিটন।

তিনি বলেন, ‘আমিও জানি সাইফউদ্দিন ইনজুরিতে। নির্বাচকরা সিদ্ধান্ত নেবে ওর জায়গায় কে যাবে। খুব শিগগিরই জানিয়ে দেবেন।’

বর্তমানে পেস বোলিং অলরাউন্ডার হিসেবেও পর্যাপ্ত বিকল্প দেখছেন না লিটন। সর্বশেষ দলে থাকা তিনজন অলরাউন্ডারই চোটে থাকায় পরিস্থিতি কিছুটা কঠিন বলে জানান তিনি। তবে তরুণ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে কোচরা কাজ করছেন এবং আগামী এক থেকে দেড় বছরের মধ্যে তাদের কাছ থেকে ভালো কিছু পাওয়ার আশা করছেন বাংলাদেশ অধিনায়ক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ সংরক্ষণে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

1

আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করতে বললেন শামা ওবায়েদ

2

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

3

কথা-সুর ঢাকায়, কণ্ঠ দিলেন আমেরিকায়, এলো নাজুর সেই গান

4

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির

5

ড্রয়ের চিন্তা নয়, অস্ট্রেলিয়াকে হারাতেই হবে: অ্যালান ডোনাল্ড

6

প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি তাছবীর হোসেন,সাধারণ সম

7

একাদশে ভর্তিতে এবারও থাকছে না পরীক্ষা, আবেদন শুরু ১৫ সেপ্টেম

8

বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যা

9

সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া

10

পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্

11

বিশ্বকাপ জয়ের দুই মাস পরও আর্জেন্টিনার সমালোচনায় স্প্যানিশ ত

12

ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে নরওয়ে

13

জাতীয় দলের কোচ হতে প্রস্তুত সুজন

14

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়

15

পুনর্নির্বাচনে লড়বেন ইনফান্তিনো, নিশ্চিত করলো ফিফা

16

জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে ট্রাম্পের প্রস্তাবে যে শর্তে র

17

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিট

18

সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া

19

ডাগআউটে নেই সহকারী কোচ, উজবেকিস্তানেও কোচ থাকছেন দূরে দূরে

20