Jahirul Hasan
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলার মধ্যেই স্কুলে ফিরল গাজার শিক্ষার্থীরা

ইসরায়েলি হামলা অব্যাহত থাকার মধ্যেই শনিবার (১৯ সেপ্টেম্বর) গাজার বিভিন্ন এলাকায় স্কুলে ফিরেছে শিক্ষার্থীরা। তবে শ্রেণিকক্ষে ফেরার আনন্দের সঙ্গে তাদের মধ্যে কাজ করছে নতুন করে হামলার আতঙ্ক।

গাজা গ্রেট মাইন্ডস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ আবু রিজিক আলজাজিরাকে বলেন, স্কুলে ফেরার সময় অনেক শিশুর মুখেই আনন্দের ছাপ দেখা যাচ্ছিল। কিন্তু কাছাকাছি এলাকায় ইসরায়েলি হামলার শব্দ শোনার পর সেই পরিস্থিতি বদলে যায়।

গাজা সিটির একটি স্কুল থেকে কথা বলার সময় তিনি বলেন, হামলার শব্দে শিক্ষার্থীদের মুখের হাসি মুহূর্তেই ভয়ে পরিণত হয়।

আবু রিজিক বলেন, ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গাজার অভিভাবকদের উদ্বেগ এখনো কাটেনি। তারপরও নতুন শিক্ষাবর্ষ আগের বছরগুলোর তুলনায় ভালো হবে বলে আশা করছেন তারা।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, গাজায় ৪ লাখ ২০ হাজারের বেশি শিশু শিক্ষা কার্যক্রমের বাইরে রয়েছে। এ ছাড়া গাজার প্রায় ৯৮ শতাংশ স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবু রিজিক বলেন, গাজার অন্য শিক্ষকদের মতো তিনিও চান, শিক্ষাবর্ষের এই দিনটি যেন কোনো শিশু বা শিক্ষার্থীকে হারানোর খবর ছাড়াই শেষ হয়।
প্রসঙ্গত, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের কয়েকটি শহর ও এলাকায় অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় তারা ‘গ্যাস বোমা’ ছোড়ে।

আলজাজিরার হাতে আসা একটি ভিডিওতে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-ইসাওয়িয়া এলাকায় আগুন ও ধোঁয়া দেখা গেছে। ফিলিস্তিনি সূত্রগুলোর দাবি, ইসরায়েলি বাহিনী ‘গ্যাস বোমা’ ছোড়ার পর সেখানে আগুন ও ধোঁয়ার সৃষ্টি হয়।

এছাড়া অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তরে কাফর আকাব এলাকায়ও ইসরায়েলি সেনারা অভিযান চালিয়েছে বলে ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স দলে জিদানের চার চমক

1

অভিনয়ে সফল, তবু যে আক্ষেপ কারিনার

2

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতনী বিদার্থী সংসদের নতুন কমি

3

বাচসাস, কবিতা, পিঠা, গান, গীতিকবি, সংস্কৃতি, শিল্পকলা একাডেম

4

ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

5

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদে

6

সৌদি জাহাজে হামলার পর ইরানকে কঠোর বার্তা ট্রাম্পের

7

‘আন্ধার’ -এ রেহানের ফার্স্ট লুক প্রকাশ করলেন রাফী

8

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাম

9

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা যুক্তরাষ্ট

10

ভয়ে দক্ষিণ আফ্রিকা ছেড়েছে ১ লাখ ৭৮ হাজার মানুষ

11

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্র

12

ভারতে ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা

13

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, দেড় শতাধিক অভিবাসী উদ্ধার

14

শরীয়তপুরে মসজিদের ইমাম এনামুল হকের মামলা প্রত্যাহার ও মুক্তি

15

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭

16

দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, বৃষ্টির দাপট অব্যাহত থাকার আভাস

17

ভয়াবহ দুর্ঘটনার শিকার মেঘলা মুক্তা, রয়েছেন আইসিইউতে

18

উৎসবমুখর পরিবেশে বেরোবির গণিত বিভাগ ছাত্র সংসদ নির্বাচন, নতু

19

নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্

20