Jahirul Hasan
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রোদ নেমে গেছে। আকাশ কিছুটা বিষণ্ণ। সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে তীরে। আর সেই সৈকতে দাঁড়িয়ে প্রার্থনা ফারদিন দীঘি। সামুদ্রিক বাতাসে যেন নিজেকে ভাসিয়ে দিলেন অনুভবের ভেলায়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন দীঘি। জলপাই, কালো আর হালকা নীলের সংমিশ্রণে শাড়ি, ফ্লোরাল প্রিন্টের ব্লাউজে সেজেছেন অভিনেত্রী। সোনালী আভার খোলা চুল উড়ছে বাতাসের সঙ্গ পেয়ে।

এসবের মধ্যে রূপ আর শরীরী আবেদনে ফুটিয়ে তুললেন নানা ভঙ্গিমায়। কখনো হাত মেলে দিয়ে, কখনো কোমরে-বুকে রেখে; ক্যামেরাবন্দী হয়েছেন দীঘি। ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কেবল দুটি শব্দ—‘ব্লেসড মেস’। অর্থাৎ প্রকৃতির নিবিড় স্পর্শে গিয়ে তিনি যেন একইসঙ্গে পরিতৃপ্ত এবং এলোমেলো অনুভব করছেন।

ধারণা করা হচ্ছে, দীঘি তার ছবিগুলো কক্সবাজার সমুদ্র সৈকতে ধারণ করেছেন। কিছুদিন আগেই কক্সবাজার গিয়েছিলেন অভিনেত্রী। জানা গেছে, একটি প্রতিষ্ঠানের প্রচারণার স্বার্থেই ছিল তার ওই সফর।

এদিকে শাড়িতে দীঘিকে দেখে বেশ উচ্ছ্বসিত তার ভক্তরা। মাত্র আধা ঘণ্টায় পোস্টের রিঅ্যাকশন ছাড়িয়েছে এক হাজার তিনশ। মন্তব্যও পড়ছে দেদার। কেউ লিখেছেন, ‘দীঘি আপু এত সুন্দরী, জানা ছিল না’; আরেকজনের প্রশ্ন, ‘তুমি এত সুন্দর কেন?’ এসবের মাঝে অবশ্য নেতিবাচক মন্তব্যও কম নয়। তবে নেটিজেনদের এসব মন্তব্যে ভ্রুক্ষেপ করেন না দীঘি।

প্রসঙ্গত, অনেক দিন হলো অভিনয়ে সেভাবে পাওয়া যাচ্ছে না দীঘিকে। বিভিন্ন প্রচারণামূলক কাজেই সময় কাটছে অভিনেত্রীর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

1

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

2

ছাত্রদল আজ যে ভূমিকা রেখেছে, তা প্রশংসার দাবিদার : রবিউল ইসল

3

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল

4

মিডিয়া বিভাগ ছেড়ে বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

5

চোটে আবারও মাঠের বাইরে নেইমার

6

দীর্ঘ যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনারা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার এ

7

দুইদিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

8

ভিনিকে আর এক ইউরোও বেশি দিতে রাজি নয় রিয়াল!

9

ধানমন্ডি-৩২ এ জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণের অভিযোগে মারধর,

10

সান্তোসকে জেতানোর পর বিতর্কে জড়ালেন নেইমার

11

হজের নিবন্ধন সুষ্ঠুভাবে করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছ

12

রংপুর চেম্বার ও বেরোবির একাউন্টিং বিভাগের মধ্যে সমঝোতা স্মার

13

শরীয়তপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ফসলি জমি

14

ভালো না খেললেও জিততে চাই: মরিনহো

15

ইরানে হামলা নিয়ে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

16

বাংলাদেশ-ভারতের গণতান্ত্রিক ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমা

17

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উ

18

সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

19

দিল্লির বস্তিতে ৫৪ ডিগ্রি তাপমাত্রায় বেঁচে থাকার গল্প

20