Jahirul Hasan
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

পর্দা উঠছে এশিয়া কাপের, বাংলাদেশের ম্যাচ কবে-কখন

নারী এশিয়া কাপের দশম আসর শুরু হচ্ছে আজ (শুক্রবার) রাত সাড়ে ৮টায়। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহাদেশীয় টি-টোয়েন্টি লড়াইয়ে নামছে বাংলাদেশসহ ৮টি দেশ। আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফাইনালের লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট খেলতে যাওয়া নিগার সুলতানা জ্যোতিদের অভিযান শুরু হবে।

এর আগে নারী এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আজ সাড়ে ৮টায় মুখোমুখি হবে থাইল্যান্ড ও হংকং। টুর্নামেন্টটির ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং এবং ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে রাখা হয়েছে।

আসর শুরুর পরদিন শ্রীলঙ্কান মেয়েরা নামবে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে। ৩০ আগস্ট ভারত লড়বে থাইল্যান্ডের বিপক্ষে। আবার পাকিস্তান ও থাইল্যান্ড লড়বে ১ সেপ্টেম্বর। প্রতি গ্রুপের শীর্ষ ২ দলকে নিয়ে সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১০ ও ১১ সেপ্টেম্বর। ১৩ সেপ্টেম্বর হবে ফাইনাল। এশিয়া কাপের প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন টাইগ্রেস কাপ্তান জ্যোতি। তিনি বলেন, ‘প্রস্তুতি অনেক ভালো হয়েছে। আন্ডার লাইট যেহেতু সবগুলো গেম ওখানে, তাই এখানে আমরা দুটো প্র্যাক্টিস ম্যাচ খেলছি এই জায়গায়। প্রস্তুতির দিক থেকে আমি মনে করি খুব ভালো ছিল।’

এবারের এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য ফাইনাল। প্রতিবার সেমিফাইনাল থেকে বাদ পড়ার আফসোস রয়েছে জ্যোতির। তাই এবার সেই শাপ কাটানোই লক্ষ্য বাংলাদেশ অধিনায়কের, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা। কারণ আমরা সেমিফাইনাল খেলি, বাদ পড়ি, চলে আসি। বারবার এই জিনিসটাই হচ্ছে। আমরা এই বাধা এবার ভাঙতে চাই। সেমিফাইনালটা পার করতে পারছি না যেকোনো জায়গায়। যদি সেটা পেরোতে পারি আমাদের ফাইনাল খেলার ইচ্ছা। তখন শিরোপা জয়েরও একটা বিষয় থাকবে। ধাপে ধাপে আমরা পরিকল্পনা করছি।’

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড 

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়ায়রিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান. মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা ইয়াসমিন মেধা।

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচসূচি

৩১ আগস্ট — বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া
৬ সেপ্টেম্বর — বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
৮ সেপ্টেম্বর — বাংলাদেশ বনাম আরব আমিরাত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে: শ

1

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌ

2

ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন

3

এখনো ‘ভবঘুরে’ যেসব বিশ্ব তারকারা

4

তরুণ আন্দোলনকারীদের প্রতি সমর্থন রাহুল গান্ধীর

5

বরগুনায় দুই ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ

6

কুবি ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলান প্রোগ্র

7

মানব পাচারকারীদের দমন করতে হবে : রুহুল কবির রিজভী

8

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

9

অবসরের আগেই ক্রিকেটারদের কোচিংয়ের সুযোগ দিচ্ছে বিসিবি

10

বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময় : ইয়াও ওয়

11

সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় সর্বোচ্চ সর্তক থা

12

প্রধানমন্ত্রীর নির্দেশনায় চরের স্কুলে বেরোবি রোভার স্কাউটের

13

ইরানি সব এয়ারলাইনকে বিশ্বজুড়ে অচল করতে পারবে যুক্তরাষ্ট্র?

14

কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়ার বিরুদ্ধে মামলা

15

ইমরান খানের স্বাস্থ্যের ব্যাপারে ‘নো কম্প্রোমাইজ’, সরব হলেন

16

দীর্ঘ প্রতীক্ষার অবসান: নিজের প্রথম বাংলা ফন্ট “ইনকিলাব” নিয়

17

সেপ্টেম্বরে মুখোমুখি হচ্ছে ভারত-আফগানিস্তান, অনিশ্চিত বাংলাদ

18

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতে সরকার সচেতন: স্বর

19

চোটে ব্রাজিল দল থেকে ছিটকে গেলেন পেদ্রো

20