Jahirul Hasan
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এদিকে আদালত প্রাঙ্গণে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সাংবাদিকদের উপস্থিতিতে এক ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে ফুটেজ দেখে তাকে শনাক্ত করার আহ্বান জানান অভিনেত্রী। 

একই সঙ্গে ক্যামেরার আলো চোখে ফেলায় বিরক্তি প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে যান পরীমনি। সকাল সাড়ে ৯টার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছান তিনি। এ সময় সাংবাদিকদের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিনেত্রী।

পরীমনি বলেন, ‘এই তোমাদের ক্যামেরাতে রেকর্ড আছে না? তোমাদের সাংবাদিকদের মধ্যে একটা ছেলে আমার গায়ে হাত দিয়েছে। ফুটেজ দেখে খুঁজে বের করবে। সাংবাদিক হয়ে মেয়েদের গায়ে হাত দেয়, কত বড় সাহস! চোখে লাইট দেবে না, আমার সমস্যা হচ্ছে।’ এ সময় তিনি গালিগালাজও করেন। 

আদালত প্রাঙ্গণে পরীমনি 

মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য বুধবার (৪ নভেম্বর) দিন ধার্য ছিল। তবে ওই দিন আদালতে হাজির হননি পরীমনি। তার আইনজীবী সময় চেয়ে আবেদন করলেও তা গ্রহণ করেননি আদালত। বরং অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। এর আগে গত বছরের ২৬ জানুয়ারি মামলাটিতে পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেদিনও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

এদিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন পরীমনি। সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ কাজ করেছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি ‘ফারজানা’ নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজও প্রায় শেষ করেছেন অভিনেত্রী। তারেক রহমান পরিচালিত সিনেমাটির কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমরান খানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের

1

আমি সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইনি, মোদিকে সেই পাইলট

2

হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্

3

তরুণ আন্দোলনকারীদের প্রতি সমর্থন রাহুল গান্ধীর

4

দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের চার বিশেষ আ

5

নেপাল চীন সীমান্তে নতুন হ্রদের পানি নেমে গেছে, কমল বন্যার শঙ

6

ফিফার সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন সাবেক সুইস ফুটব

7

বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, সতর্কতা ভা

8

বাংলাদেশের হয়ে জিততে চাই, ক্যারিবিয়ানদের মুখোমুখি হওয়ার আগে

9

আন্দোলন নিয়ে কংগ্রেসের কড়া সমালোচনা মোদির, রাহুলকে বললেন ‘ব্

10

তাহসিফের কথিত ‘বান্ধবী’ দিশা গ্রেপ্তার, সাত দিনের রিমান্ড চা

11

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

12

দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ

13

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী

14

এআই ও প্রযুক্তি বিনিয়োগে ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়াল আ

15

চূড়ান্ত ডাক এলে সবাইকে বের হতে হবে : শফিকুর রহমান

16

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪

17

চিকিৎসার মাঝপথেই মানুষের টানে ফিরে এসেছি

18

শরীয়তপুর-চাঁদপুর মেঘনা সেতুর কাজ ডিসেম্বরের মধ্যেই শুরু হবে:

19

অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্

20