Jahirul Hasan
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি

অন্তর্জালে প্রায়ই নিজের উপস্থিতি নিয়ে আলোচনায় থাকেন আলোচিত নায়িকা পরীমনি। নানা ধরনের ফ্যাশন-স্টাইলে ভক্তদের নজর কাড়তে জুড়ি নেই তার। কখনো আবার ছকভাঙা রূপ ভেঙে খোলামেলা, মোহনীয় অবতারেও ধরা দেন; যা প্রায়ই তোলপাড় তৈরি করে তার ভক্ত-অনুরাগীদের মাঝে। 

হোক পুকুর কিংবা সুইমিং পুল, সাঁতার কাটতে ভালোবাসেন এই নায়িকা; মেতে ওঠেন জলকেলিতে। কিছুদিন আগে সুইমিং পুল থেকে কয়েকটি ছবি ভাগ করে নিয়েছিলেন। সে সময় ছবিগুলো সামাজিক মাধ্যমে বেশ নজর কাড়ে; মূলত তার আবেদনময়ী রূপ চলে আসে আলোচনায়।

এবারও তার ব্যতিক্রম হলো না। বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেন পরীমনি। দেখা যায়, ফের সুইমিং পুলে ডুবিয়েছেন নিজেকে, আবেদনময়ী ভঙ্গিতে দিয়েছেন ক্যামেরায় পোজ।

সুইমিং পুলে পরীমনি

দেখা যায়, পরনে সুইমস্যুট। পুলের পানিতে দাঁড়িয়ে ভেজা চুলে হাত রেখে পেছন ফিরে পোজ দিতে দেখা গেছে তাকে। আরও একটি ছবিতে দেখা যায়, বেশ স্বাচ্ছন্দ্যে পানির ওপর ভেসে আছেন তিনি।

ছবিগুলো পোস্ট করার অল্প সময়ে হাজার হাজার অনুরাগীর নজর কাড়েন তিনি। একই সঙ্গে কমেন্ট বক্সে জমা পড়েছে নেটিজেনদের শত শত প্রতিক্রিয়া। বলে রাখা ভালো, তাদের বড় একটি অংশ পরীর এমন সাহসী লুক নিয়ে নানা রকম মন্তব্য চোখে পড়েছে।

ক্যারিয়ারের নানা ব্যস্ততা ও ব্যক্তিজীবনের নানা চর্চার মাঝেও সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন পরীমনি। কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত মুহূর্ত, লাইফস্টাইল ও ফ্যাশন স্টেটমেন্ট সংক্রান্ত নানা ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে সংযোগ ধরে রাখেন। এবার তার সুইমিং পুলের নতুন এই ছবিগুলো নতুন করে আলোচনা তৈরি করল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

1

প্রাণনাশের হুমকির মুখে নেতানিয়াহুর বড় ছেলে যুক্তরাষ্ট্র ছেড়ে

2

নিরাপত্তার আশঙ্কায় সামরিক বাহিনী বাড়ানোর পথে পোল্যান্ড

3

মুদরিকের প্রত্যাবর্তনে চেলসিতে স্বস্তি

4

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন

5

সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ, প্রয়োজন হলে জানা‌বে নেপাল

6

বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশা

7

রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সরকারদলীয় সভা

8

‘বানে ভেসে যাচ্ছিলাম, প্রাণ বাঁচল আমগাছে আটকে’

9

রদ্রি নয়, গোল্ডেন বল মেসিরই প্রাপ্য ছিল, দাবি ইব্রাহিমোভিচের

10

জননেতা সফিকুর রহমান কিরণের সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ

11

ইউরোপিয়ান ব্যর্থতার পর নীরবতা ভাঙলেন সালাহ

12

এক ফরম্যাটে হলেও ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

13

দুই দেশের বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনা

14

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রা

15

নিজেকে গড়ে তোলো, তোমরাই গড়বে সুন্দর বাংলাদেশ

16

হাসিনার সঙ্গে হিটলার মুসোলিনিরও তুলনা চলে না: রিজভী

17

দিল্লিতে ধসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

18

১০০ বছরে এই প্রথম জীবিত প্রেসিডেন্ট হিসেবে মুদ্রায় ট্রাম্পের

19

এনআইডি সংশোধন : বছরে আবেদন প্রায় ১০ লাখ, পেন্ডিং দেড় লাখ

20