Jahirul Hasan
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডের দায়িত্ব নিয়ে ফ্লেমিং, ‘অজিদের হারানোই মূল লক্ষ্য’

ইংল্যান্ডের নতুন টেস্ট দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়ে নিজের প্রধান লক্ষ্যের কথা প্রকাশ করেছেন স্টিফেন ফ্লেমিং। গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি জানান, অ্যাশেজ সিরিজ নিয়ে ইংলিশ ক্রিকেটের যে উন্মাদনা রয়েছে, তিনি নিজেও তা ধারণ করেন এবং তার মূল লক্ষ্য অস্ট্রেলিয়াকে হারানো।

ফ্লেমিং বলেন, ‘যেকোনো খেলায় অস্ট্রেলিয়াকে হারানোর একটা তীব্র ইচ্ছা তাদের সবসময় থাকে। ইংল্যান্ডের দায়িত্বে থেকে সেই সুযোগ কাজে লাগাতে তিনি মুখিয়ে আছেন।’

ফ্লেমিং নিশ্চিত করেছেন যে ইংল্যান্ড কোনো নির্দিষ্ট স্টাইলে আবদ্ধ থাকবে না। বরং পরিস্থিতি অনুযায়ী বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেওয়া, শৃঙ্খলা রক্ষা করা এবং বেসিক স্ট্রাকচার ঠিক রেখে খেলা পরিচালনা করাই তার পরিকল্পনা।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসর নেওয়া অলরাউন্ডার বেন স্টোকসের সিদ্ধান্তকে শতভাগ সম্মান জানান ফ্লেমিং। তিনি স্পষ্ট জানান, স্টোকসকে অবসর থেকে ফেরানোর কোনো চেষ্টা তিনি করবেন না।

দলে শৃঙ্খলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘খেলোয়াড়দের তাদের মর্যাদার কথা অনুধাবন করতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে।’
সাবেক কোচ ব্রেন্ডন ম্যাককালামের বিদায়ের পর আগামী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে ইংল্যান্ডের টেস্ট দলের হয়ে নিজের যাত্রা শুরু করবেন ফ্লেমিং।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরে

1

২৩ আগস্ট ১৯৯৬-এর কাগজপত্রহীন মানুষের আন্দোলনের স্মরণে প্যারি

2

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

3

জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

4

বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, জাতিসংঘে ইরানের আনুষ্ঠানিক অ

5

ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে সেনাদের মোবাইল কেড়ে নিচ্ছে যুক্তরাষ্

6

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তর

7

সৌদির বিমানঘাঁটিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির যুদ্ধবি

8

দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের আভাস

9

ভিনিসিয়ুসকে রাখ চায় মাদ্রিদ, তবে বেতন বাড়াতে অনিচ্ছুক

10

সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন

11

ইতালী প্রবাসী নুরুল হুদাকে "৪ কোটি টাকার" বীমা দাবি পরিশোধ ক

12

ব্রিকস সম্মেলনের ফাঁকে সিসির সঙ্গে মোদির বৈঠক

13

সরকার আন্তরিকতার চরম নিদর্শন দেখাচ্ছে : রিজভী

14

বিমানবন্দরে ইসরায়েলিকে ‘শিশু হত্যাকারী’ বলে মারামারিতে জড়ালে

15

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার

16

শোকাহত মেসির পাশে রোনালদো

17

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন

18

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে : রিজভী

19

বিদেশি শিক্ষার্থীদের স্বামী-স্ত্রীকে আনার সুবিধা বাতিল করছে

20