Jahirul Hasan
প্রকাশ : Oct 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ব‌লে‌ছেন, রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের বক্তব্যে আর কাজ হবে না, এবার প্রয়োজন কার্যকর পদক্ষেপ।
বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রোহিঙ্গা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা ব‌লেন তি‌নি।

শামা ওবা‌য়েদ ব‌লেন, মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরি এবং কক্সবাজারের বাড়তে থাকা নিরাপত্তা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর দি‌তে হ‌বে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের বক্তব্যে আর কাজ হবে না, এবার প্রয়োজন কার্যকর পদক্ষেপ।

তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারকে তাদের মাতৃভূমি হিসেবে প্রত্যাখ্যান করছেন না, তারা প্রত্যাখ্যান করছেন সেই পরিস্থিতি, যে পরিস্থিতি তাদের ঘর ছাড়তে বাধ্য করেছে। টেকসই প্রত্যাবাসনের জন্য স্বীকৃতি ও পরিচয়, ভূমি ও সম্পত্তির অধিকার, নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্য নিশ্চয়তাসহ আস্থার পরিবেশ তৈরি করতে হবে।

প্রত্যাবাসন একটি আস্থার বিষয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গারা দয়া নয়, অধিকার চান। রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই নিহিত এবং বাংলাদেশ অনির্দিষ্টকাল এ সংকটের ভার বহন করতে পারে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকায় পৃথক গোলাগুলিতে নিহত অন্তত ২৭

1

প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন

2

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ না করলে হরমুজ বন্ধই থাকবে: গাল

3

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

4

নেতানিয়াহু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘হুমকি’: তুরস্ক

5

ট্রাম্পের চেয়েও বেশি বেতন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর, তারপরও

6

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্

7

৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

8

ছাত্রদল আজ যে ভূমিকা রেখেছে, তা প্রশংসার দাবিদার : রবিউল ইসল

9

উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও

10

‘ইয়েমেনের বর্তমান উত্তেজনার জন্য দায়ী সৌদি আরব’

11

ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: ক্রীড়া প

12

প্রথম টেস্টের একাদশে দেখা যাবে লিটনকে?

13

রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্

14

মাদকের বিরুদ্ধে বেরোবির ‘জিরো টলারেন্স’, কারবারিদের ধরিয়ে দি

15

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইল

16

মরক্কোর মিডফিল্ডারকে দলে ভেড়াচ্ছে ম্যানচেস্টার সিটি

17

ওমানের সঙ্গে মতবিরোধের কারণে হরমুজ বন্ধ নয়: ইরান

18

বরগুনায় কালবেলার সাংবাদিককে গ্রেপ্তারে সমালোচনার ঝড়

19

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা যুক্তরাষ্ট

20