Jahirul Hasan
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম নওয়াজ

পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেছেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় নিজ দেশের পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকেই পাঞ্জাব বেশি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। শনিবার লাহোরে এক এআই প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠানে তিনি বলেন, প্রাদেশিক সীমান্ত দিয়েই পাঞ্জাবে সন্ত্রাসবাদ প্রবেশ করছে।

মরিয়ম বলেন, ২০২৪ সালে তার সরকার দায়িত্ব নেওয়ার পর পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে সংগঠিত অপরাধ ও ধর্মীয় অসহিষ্ণুতা এখনো বড় চ্যালেঞ্জ। ধর্মের আড়ালে কিছু গোষ্ঠী ঘৃণা ছড়ায় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, নিরাপত্তা জোরদারে পাঞ্জাব সরকার বিপুল অর্থ প্রযুক্তিতে বিনিয়োগ করেছে। বুলেটপ্রুফ ক্যামেরা, থার্মাল ক্যামেরা ও ড্রোন মোতায়েন করা হয়েছে। আগে চেকপোস্টে হামলায় একসঙ্গে ৫ থেকে ১০ জন পর্যন্ত নিহত হলেও এখন প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমেছে।

মরিয়ম আরও বলেন, সিন্ধু সরকারের সহযোগিতা ও সামরিক বাহিনীর সহায়তায় কাচ্চা এলাকায় সন্ত্রাস, অপহরণ ও অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং সেখানে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে।

এদিকে মরিয়মের বক্তব্যের তীব্র সমালোচনা করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম বলেন, সন্ত্রাসবাদ একটি জাতীয় সমস্যা; কোনো প্রদেশকে অন্য প্রদেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে এর সমাধান সম্ভব নয়। তার মতে, মরিয়মের বক্তব্য জাতীয় নিরাপত্তাকে সংকীর্ণ প্রাদেশিক রাজনীতির দৃষ্টিতে দেখার প্রবণতা প্রকাশ করে।

ওয়াকাস আকরাম বলেন, পাকিস্তানের নিরাপত্তা সংকট মোকাবিলায় প্রাদেশিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সব নাগরিককে সমান গুরুত্ব দিতে হবে।

সূত্র : ডন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফয়জুর শিরীন প্রফেশনাল ট্রেনিং সেন্টার , নিবন্ধন সনদ ও অনুমো

1

হামজা চৌধুরীকে দেখেই বাংলাদেশের হয়ে খেলতে অনুপ্রাণিত এডাম আব

2

কাসেমিরোকে দলে নিয়ে বিপাকে মিয়ামি

3

বাড়ি থেকে পালিয়ে তেলাপোকাদের আন্দোলনে যোগ দিচ্ছেন শিক্ষার্থী

4

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার

5

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির

6

লিও, তুমি সর্বকালের সেরা: লিসান্দ্রো

7

মালদ্বীপ সরকারকে বাংলাদেশি আম উপহার

8

এক বছরেই শেষ পগবার মোনাকো অধ্যায়, আবারও তিনি ফ্রি এজেন্ট!

9

ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের

10

ভারতে তীব্র হচ্ছে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন রাহ

11

সুনেরাহর প্রার্থনা : কোনো বহুরূপীকে নিকটে আসতে দিয়ো না

12

আড়াই বছর ধরে শূন্য উপ-উপাচার্য, যোগ দেননি নতুন ট্রেজারার

13

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা যুক্তরাষ্ট

14

জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

15

দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

16

‘নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ কর

17

প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

18

জেডি ভ্যান্সের সফরের তথ্য ‘ফাঁস’ করার দায়ে সিক্রেট সার্ভিস এ

19

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

20