Jahirul Hasan
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদির বিমানঘাঁটিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত ইতালির যুদ্ধবিমান

সৌদি আরবের বিমানঘাঁটিতে ইয়েমেনের হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালির যুদ্ধবিমান। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো নিজে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, সৌদি আরবের বিমানঘাঁটিতে তাদের যুদ্ধবিমান হামলার কবলে পড়ে। এই ঘাঁটিতে হুথিরা একাধিকবার হামলা চালিয়েছে। সৌদির তায়েফ বিমানঘাঁটিতে ‘অপারেশন ইনহারেন্ট রিজলভ’ নামে একটি অভিযানের অংশ হিসেবে ইতালির সৈন্যরা রয়েছেন। 

তবে এই হামলায় কোনো সেনা ক্ষয়ক্ষতির শিকার হননি উল্লেখ করে ইতালির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, “হামলার সময় ইতালির একটি এফ-২০০০ বিমানে হিট হয়। বিমানটি ঘাঁটির ভেতর ছিল, একটি প্রত্যন্ত এলাকায়। আমাদের সেনাদের ব্যবহৃত অন্য কোনো যান বা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।”

তিনি আরও জানিয়েছেন, তাকে আশ্বস্ত করা হয়েছে তাদের সেনাদের জানমালের নিরাপত্তার ব্যাপারে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবুও এখনো সেনাদের জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।

গত দুই সপ্তাহ ধরে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে লড়াই শুরু হয়েছে। গত জুলাইয়ে সৌদি ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালায়। ওই সময় ইরান থেকে হুথি নেতাদের বহনকারী একটি বিমান সেখানে অবতরণ করছিল। এ ঘটনার পর হুথিরা সৌদির বিরুদ্ধে আবারও হামলা শুরু করে। এরপর হুথিরা লোহিত সাগরের নিয়ন্ত্রণ নিতে বড় ধরনের অভিযান শুরু করলে সৌদি আরব তাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। এর জবাবে হুথিরা সৌদির বিভিন্ন তেল অবকাঠামোকে টার্গেট করছে।

সূত্র: আনাদোলু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুশ তেল নিয়ে ট্রাম্পের কৌশলী ইউটার্ন, নেপথ্যে কী?

1

ভেদরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী প

2

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতি

3

‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’

4

পলিসি ক্যাম্পে সারা দেশের ৩০ জনের একজন বেরোবির শিক্ষার্থী আই

5

খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

6

মামলা ছাড়া হবে না ফরেনসিক, কমিটির এই দাবিতে অডিওর সত্যতা যা

7

‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে

8

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

9

বেরোবিতে টানা ২য় দিনের মতো পদোন্নতির দাবিতে কর্মচারীদের অবস্

10

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার :

11

ডু প্লেসির মানিব্যাগ প্রায় খালি করে দিয়েছেন ‘দামি বন্ধু’ কোহ

12

প্লাস্টিক ব্যাগে বিশ্বকাপ ট্রফি! কুকুরেয়ার কাণ্ডে তোলপাড়

13

ঢাকায় মিশন খুলবে কেনিয়া

14

সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী

15

অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা

16

ভুল নীতির মাশুল দিচ্ছে ইউরোপ: ইরান

17

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

18

আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কো রুবিও

19

রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে হামলার দাবি ইউক্রেনের

20