Jahirul Hasan
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিল্লিতে ধসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতনে একটি বহুতল ভবন ধসে পড়েছে। এতে ভবনের ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনটি ধসে পড়ার সময় সেখানে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। খবর এনডিটিভির।

রবিবার দুপুর দেড়টার দিকে পেইং গেস্ট হিসেবে ব্যবহৃত ভবনটি হঠাৎ ধসে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধানে অভিযান শুরু করে।

এক সরকারি প্রতিনিধি সাংবাদিকদের জানিয়েছেন, ভবনের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে কতজন আটকা পড়েছেন বা আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, ভবন ধসের সময় সেখানে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন। তবে রবিবার হওয়ায় তাদের বেশিরভাগই বাইরে বা নিজ নিজ বাড়িতে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী সংবাদ সংস্থা এএনআইকে জানান, তিনি ধ্বংসস্তূপের নিচ থেকে বাঁচাও, বাঁচাও, আর সাহায্যের জন্য মানুষের আর্তনাদ শুনেছেন।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, ধসে পড়া ভবনের আশপাশে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছেন। দমকলকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একজন ব্যক্তিকে কংক্রিটের স্ল্যাবের নিচে আটকে থাকতে দেখা যায়। তাকে উদ্ধারে অন্যরা স্ল্যাবটি সরানোর চেষ্টা করছেন।

উদ্ধার অভিযানে সহায়তার জন্য ঘটনাস্থলে অন্তত ১২টি দমকলের গাড়ি পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপের স্ল্যাব ও গার্ডার সরাতে একটি এক্সকাভেটরও ব্যবহার করা হচ্ছে। দমকল বাহিনীর পাশাপাশি দুর্যোগ মোকাবিলা দলও উদ্ধারকাজে যোগ দিয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা জানিয়েছেন, ধসে পড়া ভবন থেকে এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, ভবনের ভেতর থেকে কয়েকজন শিক্ষার্থী ফোন করছেন। এতে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুশ-ইউক্রেন পাল্টাপাল্টি মিসাইল হামলার মাঝেই মস্কোঘেঁষা সার্

1

ইরান-হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক আলোচনা চালিয়ে

2

নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতি

3

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির পথে হ্যারি কেইন

4

গাজা চুক্তি মানতে নেতানিয়াহুর ওপর যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ

5

ছাত্র আন্দোলনের মুখে অমিত শাহ নতি স্বীকার করলেন

6

দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে গড়ে ওঠা শরীয়তপুরের কারা নির্যাতিত বি

7

ইউরোপিয়ান ব্যর্থতার পর নীরবতা ভাঙলেন সালাহ

8

আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্

9

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানম

10

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্র

11

ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

12

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমি

13

বিশ্বকাপ জয়ে বাঁধভাঙা উল্লাস, ভূমিকম্পের মতো ‘কম্পন’ অনুভূত

14

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

15

ইতালি দলে পিরলোর নিয়োগে নতুন মোড়

16

বিশ্বকাপের ঘটনায় আর্জেন্টাইনদের কঠোর শাস্তি, ফিফার সমালোচনায়

17

ইনফান্তিনোর সামনে রোনালদোর এক রূপ, পেছনে আরেক রূপ!

18

রদ্রিকে পেতে আনুষ্ঠানিক আলোচনা শুরু রিয়ালের

19

ইউরোপেই থাকছেন সালাহ

20