Jahirul Hasan
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসিই ছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড় : ইয়ামাল

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপের ফাইনাল বাদে আর্জেন্টিনা পুরোটা সময় ফর্মের তুঙ্গে ছিল। গ্রুপ পর্ব সহজেই উতরে যাওয়ার পর অবিশ্বাস্য সব প্রত্যাবর্তনের দৃষ্টান্ত তৈরি করেছে নকআউটের ম্যাচগুলোতে। ফাইনাল বাদে সব ম্যাচেই ছিল লিওনেল মেসির অবদান।

গ্রুপ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৮ গোল ও চার অ্যাসিস্ট ছিল তার। বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেরও দেখা পান। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গোল করতে না পারলেও দলের দুটি গোলেই অ্যাসিস্ট ছিল তার। 

এমন অসাধারণ পারফরম্যান্স করেও মেসি ব্যক্তিগত কিংবা দলীয় সাফল্য পাননি। তার চেয়ে দুটি বেশি ১০টি গোল করে গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। আর চ্যাম্পিয়ন স্পেনের অধিনায়ক রদ্রি সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন।

মেসি কোনো পুরস্কার হাতে না পেলেও তাকেই গত বিশ্বকাপের সেরা খেলোয়াড় বললেন স্পেনের বিশ্বকাপ জয়ী তারকা লামিন ইয়ামাল, ‘যদিও সবাই জানে তিনি ইতিহাসের সেরা, কিন্তু তার এমন লিজেন্ডারি পারফরম্যান্স কেউ আশা করেছিল না। আমার মতে, আর্জেন্টিনায় ভালো ভালো খেলোয়াড় আছে। কিন্তু মেসি সবাইকে ছাড়িয়ে গেছে। আমার কাছে তিনি ছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো বাণিজ্যমেলার মাঠে সব মেলা স্থগিত : ক্রীড়া প্রতিমন্ত্র

1

ইরান যুদ্ধে কতজন সেনা নিহত, পরিসংখ্যান প্রকাশ পেন্টাগনের

2

এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

3

যুক্তরাষ্ট্রের ওরেগনে শিশুদের স্কুলে বন্দুক হামলা, হামলাকারী

4

জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল, খাওয়াল

5

গাজায় ইসরায়েলি হামলাকে ‌‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ বললেন আনোয়ার ইব

6

অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ

7

অপারেশন ডন অব ইয়েমেন : ১৮৬০ হুতি যোদ্ধা হতাহতের দাবি ইয়েমেনি

8

ভারত কেন বাংলাদেশে উল্টো ইলিশ পাঠাচ্ছে?

9

ইউরোপের ইতিহাসে ভয়ঙ্করতম গ্রীষ্ম, ৫০ হাজারের বেশি মানুষের মৃ

10

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

11

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমে

12

চাঁদে ঘাঁটি নির্মাণ প্রকল্পে ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র

13

সৌদির পণ্য রপ্তানিতে ইয়েমেনি গোষ্ঠীর নিষেধাজ্ঞা, বাড়ছে তেলের

14

দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

15

যুক্তরাষ্ট্রে মাংসখেকো পরজীবীর অস্তিত্ব নিশ্চিত করল বিজ্ঞানী

16

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

17

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে : স্বরাষ্ট্

18

বরগুনা জেলা ট্রাক ও মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ,

19

তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বা

20