Jahirul Hasan
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভেদরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাহাবুব তালুকদার, শরীয়তপুর প্রতিনিধি:

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে শরীয়তপুরের ভেদরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার  দুপুরে ভেদরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার (রতন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী এমএ কাইয়ুম চুন্নু মুন্সী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান ভুট্টু মজুমদার, সদস্য আসলাম হোসেন মাঝি, সদস্য  বিএম মোস্তফা সদস্য আক্তার হোসেন রাড়ী ও সদস্য আনিসুর রহমান স্বপন সরদার। 

এ ছাড়া পৌর বিএনপির আহ্বায়ক সায়েদ হাওলাদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক তালুকদার, পৌর যুবদলের সভাপতি এসকান্দার ছৈয়াল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন রাড়ী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক উজ্জল সরদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং দলের বিভিন্ন পর্যায়ের সংগ্রাম ও সাফল্যের কথা তুলে ধরেন।

এসময় পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের প্রচার সম্পাদক আসাদ তালুকদার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্

1

দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের আভাস

2

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

3

ভারতজুড়ে এখন একটিই স্লোগান ‘এবার মোদির পালা’

4

২৫ কোটি গাছ লাগাতে শিক্ষার্থীদেরও পাশে চান প্রতিমন্ত্রী আমিন

5

ট্রাম্পের কোরিয়া চালেই বদলে যাচ্ছে পূর্ব এশিয়ার শক্তির সমীকর

6

রিয়ালের লাভ-ক্ষতির অঙ্কে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের

7

আলভারেজকে না পেয়ে ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে ভেড়াল বার্সেলোনা

8

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল

9

এমন ভুল না করলেও পারতাম— অতীত নিয়ে শাকিব খান

10

ভারতের অরুণাচলে আকস্মিক বন্যায় ৫ সেনা নিখোঁজ

11

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

12

সাদা শাড়িতেও মোহময়ী মিম

13

কথা-সুর ঢাকায়, কণ্ঠ দিলেন আমেরিকায়, এলো নাজুর সেই গান

14

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র

15

ভেদরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী প

16

বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, জাতিসংঘে ইরানের আনুষ্ঠানিক অ

17

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার :

18

মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা ভারতীয়র, ভেঙে ফেলেন জানা

19

বরগুনায় মহিলা মাদ্রাসায় লাইব্রেরি সহ টাকার বরাদ্দ দিলো এনজি

20