Jahirul Hasan
প্রকাশ : Oct 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডু প্লেসির মানিব্যাগ প্রায় খালি করে দিয়েছেন ‘দামি বন্ধু’ কোহলি

দুজন দুই দেশের। আইপিএলে খেলার সুবাদে ভারতের বিরাট কোহলির সঙ্গে দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভারতীয় বন্ধুর বিলাসবহুল ঘড়ির প্রতি ভালোবাসা নিয়ে আকর্ষণীয় এক তথ্য দিলেন ডু প্লেসি। কোহলির ঘড়ির ঈর্ষণীয় সংগ্রহের সঙ্গে টেক্কা দিতে গিয়ে এই প্রোটিয়া তারকাও প্রচুর টাকা খরচ করেছেন।

বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতীয় তারকার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করেছেন। এই সময়ে ফ্যাশন ও বিলাসবহুল ঘড়ির প্রতি কোহলির আবেগ কতটা বুঝতে পেরেছিলেন ডু প্লেসি। তার সংগ্রহে থাকা ঘড়ি দেখে এতটাই মুগ্ধ ছিলেন যে, নিজেও ঘড়ির পেছনে অর্থ ব্যয় করেছেন।

ইউটিউবে একটি পডকাস্টে ডু প্লেসি বলেন, ‘আমরা দুজনেই ফ্যাশন ভালোবাসি। ও ঘড়ির ভীষণ ভক্ত। আমি ওকে বলেছি যে, আমার দেখা সবচেয়ে দামি বন্ধু সে। ওর সংগ্রহে থাকা এতগুলো ঘড়ি দেখিয়ে সে আমার মানিব্যাগ প্রায় খালি করে দিয়েছে। কিন্তু মাঠের বাইরেও, সেটা জিমে হোক বা ওর খাওয়া-দাওয়ার ব্যাপারেই হোক, ও সবসময় শতভাগ দিত।’  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে ভেদরগঞ্জ থানা পুলিশের মতবিনিম

1

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ রাখা হবে না:

2

পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন

3

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাই

4

ইমরান খানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের

5

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা

6

লা লিগায় নিজেদের পক্ষে প্রথম কোনো দল পেল ৬০০ পেনাল্টি

7

আসিয়ান কাপের সূচি ঘোষণা, হামজাদের খেলা কবে কোথায়

8

অনির্দিষ্টকালের বিরতিতে মেসি

9

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

10

জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

11

শীতকালে জ্বালানি সংকটের মুখে ইউরোপ

12

যুদ্ধের জন্য ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

13

পশ্চিম তীরে ‘ব্যাপক অভিযানের’ নির্দেশ নেতানিয়াহুর

14

ফিফাকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন আর্জেন্টাইন দুই ব্যবসায়ী

15

শুটিং করতে গিয়ে নেপালে আটকা পড়লেন খরাজ

16

একসঙ্গে তেজসে উড়লেন ভারত-জাপানের দুই বিমানপ্রধান

17

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্

18

নিরাপত্তার আশঙ্কায় সামরিক বাহিনী বাড়ানোর পথে পোল্যান্ড

19

সাত মাসে শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ফিরেছে : শিক্ষ

20