Jahirul Hasan
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের


ইসরায়েলকে বছরে প্রায় ৪০০ কোটি ডলারের মার্কিন সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০২৬ সালের শেষ নাগাদ এ সহায়তা বন্ধ করা হবে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কয়েক মাস আগেই সমঝোতা হয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প।

মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানান। তার দাবি, ইসরায়েল এখন অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী এবং দেশটির আর মার্কিন আর্থিক সহায়তার প্রয়োজন নেই।

তবে এ ঘোষণার পেছনে কূটনৈতিক ও অর্থনৈতিক কারণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ইসরায়েলকে দেওয়া বার্ষিক সহায়তা ডেমোক্র্যাটদের জন্য রাজনৈতিক সমালোচনার একটি বড় বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে মিশিগান অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেট প্রার্থী আবদুল এল-সাইয়েদ ইসরায়েলকে দেওয়া মার্কিন সহায়তার কঠোর সমালোচনা করে আসছেন। তার নির্বাচনি প্রচারে বিষয়টি গুরুত্ব পেয়েছে।

ট্রাম্পের আশঙ্কা, ইসরায়েলকে প্রতি বছর বিপুল অর্থ সহায়তা দেওয়ার বিষয়টি ডেমোক্র্যাটরা নির্বাচনে রিপাবলিকানদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। সহায়তা বন্ধের ঘোষণা দিয়ে সেই সমালোচনার সুযোগ কমাতে চান তিনি।

এছাড়া ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা ম্যাগা আন্দোলনের সমর্থকদের একটি অংশও বিদেশি রাষ্ট্রকে প্রতি বছর বিপুল অর্থ দেওয়ার বিরোধিতা করে আসছে। তাদের মতে, মার্কিন করদাতাদের অর্থ দেশের অভ্যন্তরীণ প্রয়োজনেই ব্যয় করা উচিত। ট্রাম্পও সহায়তা বন্ধের পক্ষে যুক্তি হিসেবে মার্কিন অর্থ দেশের মানুষের জন্য সংরক্ষণের কথা বলেছেন।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ও প্রযুক্তি বিনিয়োগে ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়াল আ

1

সেমির লড়াইয়ে নামছে বাংলাদেশ ও পাকিস্তান, বৃষ্টি হলেই বিপদ!

2

হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী

3

প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত

4

রাষ্ট্র পরিচালনাকে বিএনপি দায়িত্ব মনে করে: নজরুল ইসলাম খান

5

ম্যানসিটির কঠিন শাস্তি হলেও ক্ষতি পূরণ হবে না : পচেত্তিনো

6

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকার

7

কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

8

মরক্কো ফুটবলের অবকাঠামো দেখে প্রশংসা ইনফান্তিনোর

9

জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল, খাওয়াল

10

গাজায় বোর্ড অব পিসের প্রথম নির্মাণ কাজ, হবে সামরিক ঘাঁটি

11

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, শতাধিক যাত্রীকে উদ্ধার

12

কঙ্গোতে ইবোলা মহামারিতে প্রাণহানির সংখ্যা ছাড়াল ৩ হাজার

13

দেশে আসেন দেখা হবে রাজপথে

14

আইকনিক গার্ল যে বার্তা দিলেন

15

বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

16

পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

17

মুন্সীগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বো

18

শচীনকে পেছনে ফেলে বড় মাইলফলকে রুট

19

টানা পঞ্চমবার সাফের সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

20