Jahirul Hasan
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিসরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কায় ১৩ জন নিহত

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমাঞ্চলে একটি পর্যটকবাহী বাসের সঙ্গে বড় একটি ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার কায়রো-অ্যাসিয়ুট ওয়েস্টার্ন ডেজার্ট রোডে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ৩৪ জন গুরুতর আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপির সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানিয়েছেন, ভয়াবহ এই সংঘর্ষে বাসটির সামনের অংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাস্থলে কেবল দুমড়েমুচড়ে যাওয়া লোহালক্কড় এবং ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। সংঘর্ষের তীব্রতায় বাসের যাত্রীদের বসার আসনগুলো ছিটকে রাস্তার পাশে ছড়িয়ে পড়েছিল। এছাড়া ঘাতক ট্রাকটির পেছনের অংশেও বাসটির বেশ কিছু ধ্বংসাবশেষ আটকে ছিল।

দেশটির রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরাম জানিয়েছে, দুর্ঘটনায় আহত ৩৪ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য গিজার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কী কারণে বাস ও ট্রাকের মধ্যে এই মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

মিসরে এ ধরনের প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। মূলত বেপরোয়া গতিতে গাড়ি চালানো, সড়কের দুর্বল রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং ট্রাফিক আইন প্রয়োগে চরম শিথিলতাকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দায়ী করা হয়। দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, কেবল গত বছরেই মিসরজুড়ে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় প্রায় ছয় হাজার মানুষ নিহত হয়েছেন।

সাম্প্রতিক সময়েও দেশটিতে বেশ কয়েকটি বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটেছে। গত মাসে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১০ জন জর্ডানি পর্যটকসহ মোট ২২ জন নিহত হয়েছিলেন। এর আগে গত আগস্ট মাসে মিসরের উত্তরাঞ্চলে কৃষিশ্রমিকদের বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন প্রাণ হারান, যাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা জোটের পর এবার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্

1

বাড়ি থেকে পালিয়ে তেলাপোকাদের আন্দোলনে যোগ দিচ্ছেন শিক্ষার্থী

2

নিরাপত্তার আশঙ্কায় সামরিক বাহিনী বাড়ানোর পথে পোল্যান্ড

3

সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয়

4

বেকার ভাতা চালুসহ ১৩ ‘শিক্ষা দাবি’ ছাত্র মজলিসের

5

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

6

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনেও কাটছে জট

7

চাঁদে ঘাঁটি নির্মাণ প্রকল্পে ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র

8

সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা, আটকাল সৌ

9

ইরানে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না: কুশনার

10

দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা

11

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বা

12

৭০০ সিসিটিভি থেকে ১৫ হাজার পুলিশ, শি জিনপিংয়ের নিরাপত্তায় দি

13

ভারত কেন বাংলাদেশে উল্টো ইলিশ পাঠাচ্ছে?

14

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

15

বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখত

16

পুতিন-শির হাত ধরা ছবি শেয়ার করলেন মোদি

17

আর্জেন্টিনার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত বুরকিনা ফাসোর দলটি ছিল অ

18

নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের ফাই

19

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে চায় রাশিয়া

20