Jahirul Hasan
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিনে মজুরি পেতেন ২০ রুপি, এখন ২৫ কোটির নায়ক!

দৈনিক মাত্র ২০ রুপি মজুরিতে কাজ করা এক দিনমজুর থেকে তামিল সিনেমার প্রথম সারির নায়ক, দক্ষিণী অভিনেতা সুরির জীবনের গল্পটা যেন যেকোনো চলচ্চিত্রের গল্পকেও হার মানায়। একসময় শুধুমাত্র পেটের দায়ে রংমিস্ত্রির কাজ করতেন, এখন তিনি ৫০ কোটির বেশি আয় করা একাধিক সিনেমার অভিনেতা। শুধু তাই নয়, তার আসন্ন একটি সিনেমার জন্য ২৫ কোটি রুপি পারিশ্রমিক নেবেন বলে খবর পাওয়া গেছে।

১৯৯৩ সালে ভারতের তামিলনাড়ুর তিরুপুরে বন্ধুদের সঙ্গে দিনমজুর হিসেবে কাজ করতেন সুরি, আসল নাম রামলক্ষ্মণন মুথুস্বামী দেবর। তখন দিনে ২০ রুপি হিসেবে সপ্তাহে তার আয় হতো ১৪০ রুপি, যার অর্ধেকটাই বাড়িতে পাঠাতে হতো। ক্ষুধা মেটাতে ১.২৫ রুপির একটি নারকেলের বনরুটি কেনার সামর্থ্যও তখন তার ছিল না; বহু দিন কেবল চা খেয়েই কাটিয়ে দিয়েছেন। মেগা তারকা রজনীকান্তের ভক্ত সুরি ১৯৯১ সালে মুক্তি পাওয়া ‘থালাপতি’ সিনেমায় রজনীকান্তের চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে নিজের নাম রাখেন ‘সূর্য’, যা পরবর্তীতে ‘সুরি’ নামে পরিচিতি পায়।

নব্বইয়ের দশকের শেষের দিকে সিনেমায় কাজের সন্ধানে আসেন সুরি। জীবিকা নির্বাহের জন্য ছোটখাটো চরিত্রে অভিনয়ের পাশাপাশি দেয়াল পেইন্টিংয়ের কাজ করতেন তিনি। ২০০৯ সালে ‘ভেনিলা কাবাডি কুজু’ সিনেমার মাধ্যমে কৌতুক অভিনেতা হিসেবে প্রথম পরিচিতি পান এবং ‘পারোট্টা সুরি’ নামে পরিচিত হন। তবে লড়াই তখনো থামেনি। এক সাক্ষাৎকারে সুরি জানান, একটি সিনেমার শুটিং চলাকালে অন্য এক অভিনেতাকে সুযোগ দিতে গিয়ে তাকে সেটেই গায়ের শার্ট খুলে দিতে বাধ্য করা হয়েছিল। কোমর পরনে তোয়ালে জড়িয়ে অপমানিত অবস্থায় তাকে সেটে দাঁড়িয়ে দৃশ্যটি দেখতে হয়েছিল।

দীর্ঘদিন পার্শ্বচরিত্রে অভিনয়ের পর ২০২৩ সালে সুরির ক্যারিয়ারে সবচেয়ে বড় পরিবর্তন আসে। পরিচালক ভেট্রি মারানের ‘ভিদুথালাই: পার্ট ১’ সিনেমায় তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান। সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ৫৩ কোটি রুপি ব্যবসা করে এবং তাকে রাতারাতি মূল ধারার নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে। এরপর তার ‘ভিদুথালাই: পার্ট ২’ ৫৫ কোটি রুপি, ‘গারুদান’ ৫৯.৫০ কোটি রুপি এবং সম্প্রতি ‘মামান’ ৫০.৭৫ কোটি রুপি আয় করে বক্স অফিসে সফলতা ধরে রাখে। আরও জানা গেছে, ‘ইন্ড্রু নেট্রু নালাই’ ও ‘আয়ালান’ খ্যাত পরিচালক রবিকুমারের একটি নতুন সিনেমার জন্য বর্তমানে প্রায় ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই তারকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি ছাড়াই দেশে ফিরছেন আর্জেন্টাইনরা

1

সুইডেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার

2

রিয়ালের লাভ-ক্ষতির অঙ্কে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের

3

কাসেমিরোকে দলে নিয়ে বিপাকে মিয়ামি

4

ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

5

ব্রাজিলের সঙ্গে ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

6

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

7

কুবি ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলান প্রোগ্র

8

দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, বৃষ্টির দাপট অব্যাহত থাকার আভাস

9

ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৫ মার্কিন অঙ্গরাজ্যের মামলা

10

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

11

সরকারের ৬ মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে : মাহদী আমি

12

কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প

13

জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

14

চলে গেলে কেউ দেবে না, তাই বিভিন্ন স্থাপনায় নিজের নাম দিচ্ছি:

15

শ্রীলঙ্কা টেস্ট দলে ফিরলেন ডিকভেলা-মাদুশঙ্কা

16

জুলাই অভ্যুত্থান ফরাসি বিপ্লবের চেয়ে কোন অংশে কম নয়: রিজভী

17

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

18

আরেকটি এশিয়ান কাপের ড্র, বাংলাদেশের খেলা আরব আমিরাতে

19

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হা

20