Jahirul Hasan
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান

বাংলা‌দেশসহ কোনো দেশের জ্বালানি পরিবহনে নিরাপত্তা নিশ্চিতে ইরান সরাসরি কোনো ভূমিকা রাখতে পারে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশ‌টির রাষ্ট্রদূত জালিল রাহিমি। ত‌বে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ আগাম সমন্বয়ের ভিত্তিতে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদ পারাপারে ইরান সব ধরনের সহযোগিতা করবে ব‌লেও জানান তি‌নি।

মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকার ইরান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত ব‌লেন, হরমুজ প্রণালিতে যেসব হামলার ঘটনা ঘটছে সেগুলোর সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই। জ্বালানি পরিবহনে নিরাপত্তা নিশ্চিতে ইরান সরাসরি কোনো ভূমিকা রাখতে পারে না, সেটা বাংলা‌দেশ বা অন্য যেকোনো দেশের ক্ষে‌ত্রে।

ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণকে ‘মুসলিম ভাই-বোন’ উল্লেখ করে বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহায়তার আশ্বাস দেন।

তি‌নি ব‌লেন, লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ ও মূল্যবৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র দায়ী। তবে এই সংকটকালীন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ, আগাম সমন্বয়ের ভিত্তিতে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদ পারাপারে ইরান সব ধরনের সহযোগিতা করবে।

এ সময় ইরান ইস্যুতে বাংলাদেশের মানুষের অবস্থানে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত জালিল রাহিমি। তি‌নি ব‌লেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের অবস্থান যৌক্তিক। ইরান ইস্যুতে বাংলাদেশের মানুষের ম‌নোভাব বা সমর্থ‌নকে আমরা খু‌শি।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স‌ঙ্গে সমঝোতার প্রশ্নে জালিল রাহিমি ব‌লেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স‌ঙ্গে সমঝোতার মা‌নে আত্মসমর্পণ। এটা কখ‌নো মে‌নে নে‌বে না ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি কোনো ধরনের হামলা চালায়, তবে পূর্ণ শক্তিতে তাদের গুঁড়িয়ে দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত। তবে ইরান নিজে থেকে কোনো যুদ্ধ বা সংঘাত চায় না।

রাষ্ট্রদূত ব‌লেন, আত্মরক্ষার স্বার্থে ইরান নতুন ড্রোন তৈরি করেছে এবং যেকোনো আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। তবে হাফিজ ও সাদীর মতো কবিদের দেশের মানুষ হিসেবে তারা যুদ্ধ নয়, বরং শিল্প, সংস্কৃতি ও মানবতায় বিশ্বাসী।

মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সাথে ইরানের কোনো বিরোধ নেই উল্লেখ করে তিনি বলেন, আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি থেকে যদি ইরানের ওপর হামলা না হয়, তবে ইরান কখনোই কোনো আরব দেশে আক্রমণ করবে না। পবিত্র মক্কা ও মদিনাকে ইরানের ‘রেড লাইন’ হিসেবে ঘোষণা করে তিনি এ অঞ্চলে পশ্চিমা হস্তক্ষেপ ছাড়া আঞ্চলিক নিরাপত্তার জন্য ‘মক্কা চুক্তি’ গঠনের প্রস্তাব দেন।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাতের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন রাষ্ট্রদূত। তি‌নি বলেন, এই দ্বন্দ্ব ইরানের ইসলামি বিপ্লবের অনেক আগের। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ইয়েমেনের হুথি, ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের হাশদ আল-শাবির প্রতি ইরানের শক্তিশালী রাজনৈতিক ও আধ্যাত্মিক সমর্থন রয়েছে।

শিয়া-সুন্নি ভেদাভেদ নাকচ করে তিনি বলেন, ইরান কোনো গোষ্ঠীর ধর্মীয় পরিচয় দেখে না। হামাস সুন্নি হওয়া সত্ত্বেও ইরান তাদের সমর্থন দিচ্ছে। এমনকি মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমরা যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়, তবে ইরান তাদেরও সমর্থন করতে প্রস্তুত বলে তিনি জানান।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল হারলেও ইরান ইস্যুতে দেশটির নীতিতে পরিবর্তন আসবে না ব‌লে অ‌ভিমত ব্যক্ত ক‌রেন রাষ্ট্রদূত। তি‌নি ব‌লেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল যা-ই হোক, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান একই থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেশি গোল করার কারণে অধিনায়কত্ব পাচ্ছেন না হালান্ড

1

নড়িয়ায় নারীকে ধর্ষণ-শিশুকে অপহরণের হুমকির অভিযোগ

2

আমরা কূটনীতির জন্য তৈরি, নিজেদের রক্ষায়ও সম্পূর্ণ প্রস্তুত

3

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় হুইপ অপুর বিশেষ অবদান

4

কোচের পদ হারিয়ে আশরাফুল বললেন, ‘অবিচার করা হয়নি’

5

প্রতিরক্ষামূলক অবস্থান থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

6

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

7

হলে JCD লেখা নিয়ে প্রতিবাদ, কুবির শিক্ষার্থীকে জুনিয়রসহ মারধ

8

যৌন নিপীড়ন মামলা : রায় বাতিল করতে ফের সুপ্রিম কোর্টে আপিল ট্

9

আরব উপসাগরে কাতারের গ্যাসবাহী ট্যাংকারে হামলা

10

এআই দিয়ে রায় লেখা অনুচিত ও অনৈতিক: প্রধান বিচারপতি

11

কোচ হওয়ার পর নিজের পরিকল্পনা জানালেন পোলার্ড

12

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

13

মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট

14

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না : নাহিদ ইসল

15

দুই পথে হাঁটেন তারা, তবুও তাদের রোজই দেখা হয়!

16

দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি : শিক্ষামন্ত্

17

খাল পরিষ্কার ও দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা: যুব ও ক

18

যুক্তরাষ্ট্রে হামের পুনরুত্থান, বহু দশক পর ২ জনের মৃত্যু

19

মার্কিন সহায়তা ছাড়া রাশিয়ার বিরুদ্ধে কত দিন টিকবে ইউক্রেন?

20