Jahirul Hasan
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

রিপাবলিকানদের পরাজয়ের একটি কারণ ইরান যুদ্ধ, স্বীকার করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পেছনে ইরান যুদ্ধের বিষয়টির ভূমিকা রেখেছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এ-ও দাবি করেছেন যে ভোটাররা ইরান ইস্যুতে তার নেওয়া পদক্ষেপকে সমর্থনই করেছেন। 

গতকাল (মঙ্গলবার) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “আমার মনে হয় এর পেছনে ইরানের বিষয়টি কিছুটা দায়ী, তবে একই সঙ্গে মানুষ এটাও বুঝেছে যে ইরানের ক্ষেত্রে আমি যা করেছি, তা কতটা গুরুত্বপূর্ণ ছিল।”

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে এবং নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলোতে ভোট হয়েছে। উভয়কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা।

এমনকি রিপাবলিকানদের শক্ত ঘাঁটিগুলোতেও তারা বড় ধরনের জয় পেয়েছে, যা ট্রাম্পের প্রতি কোটি কোটি ভোটারের তীব্র অসন্তোষেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন মার্কিন রাজনীতি বিশ্লেষকরা।

বিরোধী দলের এই জয় সামনের দিনগুলোতে কংগ্রেসের ওপর ট্রাম্পের নিয়ন্ত্রণ কার্যত ভেঙে দেবে এবং তার ক্ষমতাও উল্লেখযোগ্যভাবে খর্ব করবে। ফক্স নিউজকে অবশ্য তিনি বলেছেন যে তেমন পরিস্থিতিতে কীভাবে কাজ করবেন তিনি।  

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাটরা তার কাছে এমন সব আইন প্রস্তাব পাঠাবে যা তার দৃষ্টিতে ‘পাগলামি’ এবং তিনি সেগুলোতে ভেটো দেবেন।

“তারা এমন সব প্রস্তাব পাঠাবে যা পুরোপুরি পাগলামি, আর আমি সেগুলোতে ভেটো দেব। কয়েক মাস ধরে এভাবে ভেটো দেওয়ার পর, তারা ফোন করে জানতে চাইবে, 'কীভাবে কাজগুলো সম্পন্ন করা যায়?' তখন আমরা একসঙ্গে কাজ করব।”

উল্লেখ্য, ডেমোক্র্যাটিক জোয়ারের ব্যাপ্তি ও গভীরতা এখনো পুরোপুরি স্পষ্ট নয়, তবে সাউথ ক্যারোলিনা, টেক্সাস ও আইওয়ার মতো রক্ষণশীল দুর্গসহ এমন অনেক অঙ্গরাজ্যে দলটি জয়ী হয়েছে, যা আগে তাদের নাগালের বাইরে বলে মনে করা হতো।

এই ডেমোক্র্যাটিক জোয়ার ট্রাম্পের অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্তের প্রতি ভোটারদের গভীর হতাশা ফুটিয়ে তুলেছে; বিশেষ করে, এই যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রে। একের পর এক জনমত জরিপে ভোটাররা জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ এবং ট্রাম্পের নেওয়া পদক্ষেপগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।

কানসাসে অ্যাডাম হ্যামিল্টন নামের এক খ্রিস্টান ধর্মযাজক ডেমোক্র্যাট হিসেবে সিনেট আসনে জয়ী হয়েছেন—প্রায় এক শতাব্দী আগে 'গ্রেট ডিপ্রেশন' বা মহামন্দার পর থেকে এমন ঘটনা আর ঘটেনি।

ওহাইওতে ডেমোক্র্যাট প্রার্থী শেরড ব্রাউন এমন একটি আসন জিতেছেন, যা দুই বছর আগে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের দখলে ছিল। অন্যদিকে, টেক্সাসে ডেমোক্র্যাটিক প্রতিনিধি জেমস টালারিকো বিপুল পরিমাণ বাইরের অর্থ ব্যয়ের চাপ সামলে রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে পরাজিত করেছেন, যিনি নানা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন। ২০২৪ সালে ওহাইও এবং টেক্সাস—উভয় অঙ্গরাজ্যেই ট্রাম্প দুই অঙ্কের ব্যবধানে জয়লাভ করেন।

সাউথ ক্যারোলিনায়, যেখানে ট্রাম্প প্রায় ১৮ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছিলেন, সেখানে শিশু বিশেষজ্ঞ অ্যানি অ্যান্ড্রুস রিপাবলিকান সিনেটর ডারলিন গ্রাহামকে পরাজিত করেছেন। ডারলাইন গ্রাহাম তাঁর ভাই, সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর এই আসনে নিয়োগ পেয়েছিলেন।

ট্রাম্প সুপ্রতিষ্ঠিত অন্যান্য প্রার্থীদের উপেক্ষা করে প্যাক্সটন এবং গ্রাহামকে এগিয়ে দিয়েছিলেন, যদিও তাদের বিরুদ্ধে স্পষ্ট কিছু বিতর্ক ও অভিযোগ ছিল। প্যাক্সটন ২০২৩ সালে অভিশংসনের মুখোমুখি হওয়া এবং সিকিউরিটিজ জালিয়াতির অভিযোগসহ নানা বিতর্কের কেন্দ্রে ছিলেন; অন্যদিকে, গ্রাহাম নিজেই স্বীকার করেছিলেন যে তাঁর অভিজ্ঞতার অভাব রয়েছে, যা নিয়ে গণমাধ্যমে নেতিবাচক আলোচনা হয়েছিল।

নির্বাচনের শেষ পর্যায়ে ট্রাম্প প্যাক্সটন, গ্রাহাম এবং ওহাইওর জন হাস্টেডের পক্ষে ব্যাপক প্রচার চালিয়েছিলেন। এই প্রচারণার অংশ হিসেবে তিনি দুই ডজনেরও বেশি জনসভায় অংশ নেন এবং নিজের সমর্থকদের উজ্জীবিত করতে বারবার বলেন, “মনে করবেন, ব্যালট পেপারে আমার নামও রয়েছে।”

মঙ্গলবার রাতে যখন এটি স্পষ্ট হয়ে ওঠে যে রিপাবলিকানরা কংগ্রেসে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকিতে রয়েছেন, সে সময় ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, “আমি তো ব্যালট পেপারে ছিলাম না! যদি থাকতাম, তবে আমরা বিশাল ব্যবধানে জয়ী হতাম! বিষয়টি খেয়াল করার জন্য আপনাদের ধন্যবাদ।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকেই বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা

1

নিজের ‘আইডল’ নেইমারকে শিরোপা উৎসর্গ করলেন স্প্যানিশ ফুটবলার

2

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমে

3

৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ :

4

রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট

5

সৌদি উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

6

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে সফরসঙ্গী ৩৫ জন

7

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

8

ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে সেনাদের মোবাইল কেড়ে নিচ্ছে যুক্তরাষ্

9

হালান্ড নির্ভরতা কাটাতে সিটি স্কোয়াডকে মারেস্কার কড়া বার্তা

10

ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা

11

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

12

পিএসএলে বড় ধরনের পরিবর্তনের আভাস

13

হরমুজ প্রণালি চালুর প্রস্তাবে আজই যুক্তরাষ্ট্রের জবাব প্রত্য

14

নেপালে আটকে পড়া ৯ বাংলাদেশি ট্রেকারকে উদ্ধার

15

এনএসসির পুরাতন ভবন ভেঙে করা হবে নতুন ভবন

16

‘আয়েশি’ বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

17

পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : আইসিটি

18

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণে

19

শোকার্ত মেসির পাশে থাকতে রোজারিও যাচ্ছেন সতীর্থরা

20